National

বিশেষ দিনে জঞ্জালের স্তূপে দাঁড়িয়ে মালাবদল করলেন স্বামী স্ত্রী

বরের সাজে স্বামী এবং কনের সাজে স্ত্রী। সেই অবস্থাতেই তাঁরা মালাবদল করলেন। বলা ভাল আবার করলেন। তাও আবার জঞ্জালের স্তূপের ওপর দাঁড়িয়ে।

স্বামীর পরনে বরের পোশাক। সাজও বরেরই। বিয়ের মণ্ডপে বরের যেমন সাজ হয় তেমন। স্ত্রীরও সাজ হুবহু কনের মত। তাঁরা ২ জনে একে অপরের সামনে দাঁড়িয়ে। হাতে মালা। সেই মালা তাঁরা একে অপরের গলায় পরিয়ে মালাবদল করলেন। চারধারে অনেক মানুষ। তবে এই বরকনে কোনও বিয়ের সাজানো মণ্ডপে নয়, মালাবদল করলেন পাঁকে ভরা নোংরা জল আর জঞ্জালের ওপর দাঁড়িয়ে।

ভগবান শর্মা ও তাঁর স্ত্রী উমা শর্মার বিয়ে হয়ে গিয়েছে ১৭ বছর হল। এদিন ছিল তাঁদের ১৭ তম বিবাহবার্ষিকী। বছরের এই বিশেষ দিনটিকে তাঁরা মালাবদল করে বরকনে সেজে উদযাপন করলেন ঠিকই, তবে জঞ্জালের ওপর দাঁড়িয়ে। কারণ তাঁরা তাঁদের বিশেষ দিনটিকে বেছে নিলেন বিশেষ প্রতিবাদের ভাষা হিসাবে।

গত ৮ মাস ধরে আগ্রার নাগালা কালি এলাকার একটা অংশ নরকে পরিণত হয়ে আছে। রাস্তা ভেঙে সেটা পুরোটাই জলে ভরে আছে। আর সেই জল মাসের পর মাস থাকায় পচে এখন দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি করেছে।

তার পাশ দিয়ে যাওয়া দায় হয়েছে। গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছেনা। মানুষ ওই নরক পরিস্থিতি এড়াতে ২ কিলোমিটার বেশি ঘুরে নিজের বাড়িতে ফিরছেন।

এবার ভগবান ও উমার এই উদ্যোগ কিন্তু সকলের নজর কেড়েছে। স্থানীয়রাও এই জঞ্জালের ওপর মালাবদলে হাজির হয়ে ভগবান ও উমার সঙ্গে প্রতিবাদে শামিল হয়ে জানিয়ে দিয়েছেন রাস্তা ঠিক না হলে গোটা এলাকা এবার ভোটদানে বিরত থাকবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026