National

গণবিবাহে বর নেই, নিজেদের মালা পরিয়ে বিয়ে সারলেন কনেরা

গণবিবাহে যে এতবড় জালিয়াতি হতে পারে তা কল্পনাও করতে পারেননি কেউ। যা এবার প্রকাশ্যে এল। বর নেই। কনেদের অনেকেই নিজেদের গলায় মালা পরালেন।

কোনও ক্লাব বা প্রতিষ্ঠানের তরফে করা গণবিবাহ নয়, একেবারে সরকারি গণবিবাহের অনুষ্ঠান। সেখানে এমন ঘটনা ঘটল যা সারা দেশে হইচই ফেলে দিয়েছে। ওই গণবিবাহের দায়িত্বে থাকা আধিকারিকরা দাবি করেছিলেন যে ওই গণবিবাহের অনুষ্ঠানে ৫৬৮ জোড়া বরকনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

কিন্তু একটি ছবি সামনে আসার পর এমন এক কাহিনি সামনে এল যা অনেকের চোখ কপালে তুলেছে। ছবিতে দেখা যায় লাইন দিয়ে দাঁড়ানো বেশ কয়েকজন কনে নিজেদের গলা থেকে মালা খুলে নিজেদেরই আবার পরাচ্ছেন। সামনে বর নেই। মালাবদল হচ্ছেনা। নিজেরাই মালা খুলছেন আর পরছেন। এখান থেকেই খোঁজখবর নেওয়ার সূত্রপাত।

ঠিক কি ঘটেছে তার তদন্তে নেমে সরকারেরই মাথা ঘুরে গেছে। কয়েকজন যুবকও স্বীকার করেছেন তাঁরা বিয়ে দেখতে এসেছিলেন। কিন্তু তাঁদের ডেকে ২ থেকে ৩ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়।

শর্ত একটাই বর সেজে দাঁড়াতে হবে। বিয়ে হবেনা। কেবল সেজে দাঁড়াতে হবে। এতে কয়েকজন রাজিও হন। তাঁদের সামনে কনে ছিলেন না। তাঁরা কেবল বর সেজেছিলেন।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়ায়। বালিয়ার জেলাশাসক রবীন্দ্র কুমার জানান, উত্তরপ্রদেশ সরকারের তরফে এই গণবিবাহ আয়োজনে বরাদ্দ অর্থের সঠিকভাবে ব্যবহার হয়নি।

৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যার মধ্যে সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডেভেলপমেন্ট অফিসারও রয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026