National

৫০ বছর পর তাদের দেখা মিলল এই জঙ্গলে

তারা যে এ জঙ্গলে তা কারও জানা ছিলনা। কারণ এ জঙ্গলে ৫০ বছরেও তাদের দেখা মেলেনি। অবশেষে তাদের দেখা মিলল ৫০ বছর পর।

মাঝে কেটে গেছে ৫০টা বছর। এই বিশাল সময়ের মধ্যে তাদের কখনও এ জঙ্গলে দেখা যায়নি। তাদের যে এ জঙ্গলে দেখা যেতে পারে তাও হয়তো ভাবনার মধ্যে ছিলনা। কিন্তু তাদের দেখা মিলল। ৫০ বছর পর সকলকে অবাক করে দিয়ে তাদের দেখা গেল।

যদিও জঙ্গলের এতটাই গভীরে তারা ছিল যে তাদের চর্মচক্ষে দেখার সুযোগ কারও হয়নি। জঙ্গলের মধ্যে লুকোনো ক্যামেরায় তাদের দেখা মেলে। ২ পুরুষ বাঘকে ঘুরতে দেখা যায় জঙ্গলে।

তামিলনাড়ুর হোসুরে কাবেরী নর্থ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারির অন্তর্গত জ্বাওয়ালাগিরি রেঞ্জের ঘন জঙ্গলে গত ৫০ বছরে বাঘ দেখা যায়নি। তবে তামিলনাড়ু সরকার গত কয়েক বছরে জঙ্গল সংরক্ষণে জোর দেওয়ার পর বিশেষজ্ঞদের ধারনা বাঘরা ফের এই জঙ্গলে ফিরতে চলেছে। তারই প্রমাণ মিলল।

কর্ণাটকের বানেরঘাটা ন্যাশনাল পার্ক থেকেই এই ২ বাঘ জঙ্গলের পথে এই জঙ্গলে হাজির হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। বাঘরা এই জঙ্গলকেও তাদের বসবাসের যোগ্য বলে মনে করতে শুরু করেছে।

৫০ বছর পর দেখা যাওয়া বাঘ, ছবি – সৌজন্যে – এক্স – @supriyasahuias

এমনিতেই ভারতে ব্যাঘ্র সংরক্ষণে জোর দেওয়া হচ্ছে। সেখানে যদি এভাবে আস্তে আস্তে বাঘরা আরও জঙ্গলে ছড়িয়ে পড়ে তাহলে তাদের বাসস্থানের আয়তনও বাড়বে। যা তাদের নিশ্চিন্ত আশ্রয়ও হবে।

বংশবৃদ্ধির উপযুক্ত পরিবেশও হবে। ৫০ বছর পর জ্বাওয়ালাগিরি রেঞ্জের এই জঙ্গলে যে ২টি বাঘের দেখা মিলেছে তারা ২টিই পুরুষ বাঘ বলে চিহ্নিত হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026