National

বন্ধ হতে চলেছে শতাব্দী প্রাচীন স্কুল

বন্ধ হতে চলেছে শতাব্দী প্রাচীন স্কুল। ফলে স্কুলের ছাত্রদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এ নিয়ে চিন্তায় পড়েছেন অভিভাবকরাও।

১৯০৩ সালে তৈরি হয়েছিল এই স্কুল। খ্রিস্টান মিশনারি যে কটি স্কুল এদেশে রয়েছে তার অন্যতম প্রাচীন এই স্কুলটি থেকে শতবর্ষে বহু ছাত্র পাশ করে বেরিয়েছেন। সেই স্কুল যে জমির ওপর তৈরি সেটি স্কুল তৈরির সময় লিজ নেওয়া হয়েছিল। যে লিজের মেয়াদ ২০১৮ সালে শেষ হয়েছে।

তারপর স্কুলের পরিচালন সমিতি জমির লিজের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন জানায়। তাদের দাবি, ২০২২ সাল থেকে তাদের সেই আবেদন ফাইল বন্দি হয়ে কাশ্মীরের ডিভিশনাল কমিশনারের অফিসে পড়ে আছে।

স্কুলের তরফ থেকে বিষয়টি নিয়ে কাশ্মীরের উপ-রাজ্যপালের কাছেও আবেদন জানানো হয়। কিন্তু বোর্ড অফ স্কুল এক্সামিনেশনস চলতি বছরে এই স্কুলের ছাত্রদের নাম নথিভুক্তিকরণে না করে দেয়। তাতেই মাথায় হাত পড়েছে স্কুল কর্তৃপক্ষ থেকে ছাত্রদের।

জম্মু কাশ্মীরের জমির ওপর চলা বেসরকারি কোনও স্কুল যদি বেআইনিভাবে স্কুল চালিয়ে যায় তাহলে বোর্ড সেই স্কুলের ছাত্রদের নাম নথিভুক্ত করবেনা। এই নির্দেশ ২০২৩ সালেই সামনে এসেছিল।

ফলে চলতি বছরে বোর্ড জম্মু কাশ্মীরের বারামুলার শতাব্দী প্রাচীন খ্রিস্টান মিশনারি স্কুল হিসাবে বিখ্যাত সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রদের বোর্ড পরীক্ষায় নাম নথিভুক্ত করা আটকে দিয়েছে।

এই অবস্থায় ওই স্কুল যে বন্ধ করেই দিতে হবে তা মোটামুটি পরিস্কার হয়ে গেছে সকলের কাছে। জম্মু কাশ্মীরের বেসরকারি স্কুলের সংগঠন এই প্রেক্ষিতে আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে এমন হলে রাজ্যের অনেক স্কুলই বন্ধ হয়ে যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026