কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে বিয়েবাড়ি, প্রতীকী ছবি
বিয়ের আয়োজন সব হয়ে গিয়েছিল। কনেও তৈরি। বরও এসে পড়েছেন। বরযাত্রীরাও হাজির। এবার বিয়ে শুরু হবে। তার আগে সকলেই নিজেদের মধ্যে শুভেচ্ছা, অভিনন্দন বিনিময়ে ব্যস্ত। এই সময় এক বৃদ্ধার গলা বদলে দেয় পরিবেশকে। তিনি সোজা হাজির হন বরের কাছে।
সম্পর্কে তিনি বরের ঠাকুমা। তিনি তাঁর নাতির কাছে এসে অভিযোগ করেন যে তিনি বারবার চেয়েও একটা চেয়ার পাননি বসার জন্য। একটা চেয়ার নেই!
বর বিয়েতে বসতে গিয়েও সেসব ছেড়ে তাঁর ঠাকুমাকে কেন চেয়ার দেওয়া হচ্ছেনা তা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠেন। শুধু কনের বাড়িকেই নয়, সোজা কনেকেও তিনি ভয় দেখান যে তাঁর ঠাকুমাকে এভাবে চেয়ার না দেওয়ার ফল বিয়ের পর শ্বশুরবাড়িতে পা রাখলেই পাবেন কনে।
পরিস্থিতি খুব দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। কনের বাবা মহম্মদ মুবিন দাবি করেন সব অতিথির জন্যই আয়োজন করা হয়েছিল। তার মধ্যেই বৃদ্ধা একটা চেয়ার নিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন।
বর কনেকে বলেছেন শ্বশুরবাড়িতে পা রাখলে তাঁর কার্যত বেহাল দশা করা হবে। এটা কন্যাপক্ষও মেনে নিতে পারেনি। ২ পক্ষে তুমুল বচসা শুরু হয়।
এরমধ্যেই বর জানিয়ে দেন তিনি বিয়ে করবেননা। কন্যাপক্ষ জানিয়ে দেয় বর চাইলেই যেতে পারেন। তবে তাঁদের এই আয়োজনে যে খরচ হয়েছে তা কড়ায় গণ্ডায় মিটিয়ে তবে তাঁকে ও তাঁর পরিবারের লোকজনকে বিয়ে বাড়ি ছাড়তে দেওয়া হবে।
অবশেষে কন্যাপক্ষের বিয়ের আয়োজনের সব খরচ মিটিয়ে তবেই বরপক্ষ সেখান থেকে ফিরতে পারে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…