National

নেই বরফের মধ্যেই শেষ হল ৪০ দিনের তুষার ঝরা সময়

যে সময়টা বরফের জন্যই আলাদা হয়েছে। সেই ৪০ দিনের সময়টা শেষ হল বরফ শূন্য অবস্থাতেই। এমনটা এই প্রথম দেখলেন এখানকার মানুষ।

সময় যত এগোচ্ছে ততই ক্রমান্বয়ে বদলে যাচ্ছে আবহাওয়া। আবহাওয়ার খামখেয়ালিপনায় চেনা সময় যাচ্ছে বদলে। যেমন বছরের ৪০টি দিনকে আলাদাই করা হয় কাশ্মীরের জন্য। সেই ৪০ দিন ৩০ জানুয়ারি শেষ হল ঠিকই, কিন্তু যার জন্য এই ৪০ দিনের আলাদা পরিচিতি সেই পুরু বরফের দেখা মিলল না। পুরু দূরে থাক, কিছুটাও বরফ ঝরল না।

কাশ্মীরবাসীর কাছে চিল্লাই কলন হল বছরের সেই সময়টা যখন তাঁরা সবচেয়ে কঠিন শীতের মধ্যে দিয়ে যান। ২১ ডিসেম্বর শুরু হয়ে এই চিল্লাই কলন শেষ হয় ৩০ জানুয়ারি।

এই ৪০ দিন টানা কাশ্মীর ঢাকা থাকে পুরু বরফের চাদরে। দিনের একটা বড় অংশ কাটে তুষারপাতে। রাস্তাঘাট, বাড়িঘর, গাছপালা সবই বরফের তলায় হারিয়ে যায়।

এমন এক প্রবল ঠান্ডা ও তুষারপাতের এই ৪০ দিনকে বছরের মধ্যে আলাদা করে কাশ্মীরবাসী ডাকেন চিল্লাই কলন নামে। চিল্লাই কলন মানেই অতি প্রবল ঠান্ডার দিন।

এবার সেই চিল্লাই কলন কিন্তু শেষ হল বরফ শূন্য অবস্থায়। কাশ্মীরের পাহাড়ের ঢালে বরফ নেই, এমন দৃশ্য দেখে অভ্যস্ত নন স্থানীয় মানুষ। তাই তাঁরা এবার প্রমাদ গুনছেন।

যদিও শেষ কয়েকদিনে কাশ্মীরের পাহাড়ের উপরিভাগে কিছু তুষারপাত হয়েছে। কিন্তু উপত্যকা এখনও বরফের ছোঁয়া পায়নি। এমন এক চিল্লাই কলন এর আগে কখনও কাটায়নি কাশ্মীর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026