National

শেষ হয়নি বেঁচে আছে, ২৫ বছর পর জানান দিল সে

তাদের আর কখনও দেখা যাবেনা। চিরতরেই হয়তো হারিয়ে গেছে তারা। এটাই মনে করতে শুরু করেছিলেন বিশেষজ্ঞেরা। আর ঠিক সেই সময়ই সে আবার দেখা দিল।

তারা কেবল বিরল নয়, বিরলতম। সেই তালিকাতেই তাদের স্থান। আদৌ তারা এ বিশ্বে বেঁচে আছে কিনা সেটা নিয়েই যথেষ্ট সন্দেহ ছিল। হওয়াটাই স্বাভাবিক। ১৯৯৭ সাল থেকে ২০০০ সালের মধ্যে অপারেশন ভেড়িয়া চলাকালীন তাকে শেষবার দেখা গিয়েছিল চম্বলের জঙ্গলে।

তারপর ভারতের আর কোনও জঙ্গলে তার দেখা মেলেনি। অথচ তারা ভারতেরই প্রাণি। নাম ইন্ডিয়ান গ্রে উলফ। এক প্রজাতির নেকড়ে। যা মূলত ভারতের চম্বলের জঙ্গলেই দেখা যেত।

এই প্রাণিকে চম্বলের জঙ্গলে দেখা যাওয়ার পর কম করে ২৫ বছর কেটে গেছে। বিশ সাল বাদ অর্থাৎ এই ২ দশকের বেশ সময়ে তাদের একবারের জন্য দেখা যায়নি। ফলে অনেক বিশেষজ্ঞও মনে করছিলেন এদের আর হয়তো কখনও দেখা নাও পাওয়া যেতে পারে।

হয়তো চিরতরে তারা হারিয়ে গেল পৃথিবীর বুক থেকে। কিন্তু তাঁদের সেই ভুল ভেঙে ফের এই ২৫ বছর পর তার দেখা মিলল। দেখা মিলল সেই উত্তরপ্রদেশের ইটাওয়ার জাতীয় চম্বল অভয়ারণ্যে। এই অভয়ারণ্যে ফের ইন্ডিয়ান গ্রে উলফের দেখা মেলায় বেজায় খুশি বন্যপ্রাণ নিয়ে কাজ করা মানুষজন।

এই জঙ্গলটি এর আগে অতিবিরল তালিকাভুক্ত ঘড়িয়াল, রেড ক্রাউন্ড রুফ টার্টল নামে কচ্ছপ এবং শুশুকের বেড়ে ওঠার স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। এবার সেখানে এই নেকড়ের দেখা মেলা এখানকার বাস্তুতন্ত্রের জন্যও দারুণ সুখবর বলে মনে নিচ্ছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026