National

অতিপাতলা মেঘের চাদরের দিকে চেয়ে বরফের স্বপ্নে বিভোর ওঁরা

এক অতিপাতলা মেঘের চাদর দেখা গেছে। সেই পাতলা চাদর দেখেই স্বপ্নে বিভোর মানুষজন। শুকনো মাঠে দাঁড়িয়ে শ্বেতশুভ্র স্বপ্ন দেখছেন স্থানীয়রা।

জানুয়ারি প্রায় শেষ। এবার তো উপত্যকায় শীতের দিন শেষ হবে। আসবে বসন্ত। ফুটবে টিউলিপ। যে সময় এখানকার মানুষের মন আনন্দে মেতে ওঠে। চিল্লাই কলনের হাড় কাঁপানো ঠান্ডা আর বরফের পুরু চাদরে ঢাকা চারধার জনজীবনকে যেভাবে স্তব্ধ করে রাখে তা থেকে মুক্তির আনন্দে মেতে ওঠেন সকলে।

এবার কিন্তু ঠিক উল্টোটা হচ্ছে। জানুয়ারির শেষে চারধারে এক পাতলা মেঘের আস্তরণে তাঁরা স্বপ্ন দেখছেন বরফের। যদি একটু তুষারপাত হয়। যদি চারধার অন্তত এই শীতের শেষ বেলায় সাদা হয়ে ওঠে।

যদি এই পাতলা মেঘের হাত ধরে ঝুড়িঝুড়ি বরফ নেমে আসে আকাশ থেকে, সেই আশায় বসে আছেন তাঁরা। শীতের দিনে যে বরফের চাদর ফি বছর এসময় তাঁদের জনজীবনকে বিপর্যস্ত করে তোলে সেই বরফের চাদরটাই তো এবছর উধাও ছিল। শীতকালে বরফ না পড়লে তো গরমের সময় জলাভাব চরমে উঠবে। আপাতত সেই চিন্তাই কুড়ে কুড়ে খাচ্ছে তাঁদের।

এবার কাশ্মীরে ঠান্ডার বিরাম নেই। বরং বরফ পড়লে পারদ যেখানে নামে তার চেয়েও বেশি ঠান্ডায় কাঁপছে ভূস্বর্গ। কিন্তু বরফের দেখা নেই।

শীতকালে যে কাশ্মীর বরফের চাদরে সাদা হয়ে থাকে, সে কাশ্মীরে এবছর বরফের দেখা নেই। তাই আপাতত পাতলা মেঘের চাদর দেখলেও সকলে আশার আলো দেখছেন।

বিশেষজ্ঞেরাও বলছেন, যদি আগামী কয়েকদিনে বরফ ভাল না পড়ে, যদি এভাবেই চিল্লাই কলন শেষ হয়ে যায়, তাহলে কিন্তু গরমের দিনে চরম দুর্ভোগে পড়তে হতে পারে কাশ্মীরবাসীকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026