National

মানতে হল শর্ত, তবে লাখ টাকার ফোন ফেরত দিল বাঁদর

আইফোনের মত দামি স্মার্টফোন হাত থেকে তুলে নিয়ে চলে গিয়েছিল বাঁদর। এমনি তা আর ফেরত হবেনা। অবশেষ শর্ত মানায় ফোন ফেরত দিল সে।

আইফোন যে বেশ দামি মোবাইলের দলে পড়ে তা সকলের জানা। সেই বহুমূল্য ফোন টুক করে হাত থেকে তুলে নিয়ে চলে গিয়েছিল একটি বাঁদর। ফোন ছিনিয়ে সে সটান উঠে যায় একটি উঁচু পাঁচিলের ওপর। সেখানে আরও কয়েকটি বাঁদরও উপস্থিত ছিল।

এদিকে বাঁদর আইফোন নিয়ে পালিয়েছে একথা শোনার পর যাঁর ফোন তিনি তো বটেই, আশপাশের অনেকেও ছুটে যান পাঁচিলের তলায়। তারপর বাঁদরটিকে সেই ফোন ফেরত দিতে নানাভাবে বোঝাতে থাকেন। কিন্তু বাঁদর ওসবে কান দেওয়ার পাত্র নয়।

ঘটনাটি ঘটেছে বৃন্দাবনে। বৃন্দাবনে হাতে থাকা খাবারের প্যাকেট থেকে চশমা, মোবাইল থেকে মানিব্যাগ, বাঁদরদের হাত থেকে কিছুই বাঁচানো বেশ কঠিন।

এখানে বাঁদররা এটা জেনে গেছে এগুলো নিয়ে গেলে তারা যা চাইবে তা মানুষ দিয়ে দেয়। তাই বিনিময়ে পছন্দের জিনিস না পেলে সে ছিনিয়ে নেওয়া জিনিস ফেরত দেয়না।

এক্ষেত্রেও তেমনটা হয়। পাঁচিলের নিচে দাঁড়িয়ে থাকা মানুষজন আইফোন ফেরত পেতে ওই বাঁদরের সঙ্গে একটি চুক্তি করেন। চুক্তি অনুযায়ী তাঁরা বাঁদরটিকে একটি ফ্রুটির প্যাকেট দেন।

ছুঁড়ে দেওয়া হয় সেই প্যাকেট। ফ্রুটির প্যাকেট চিনতে অসুবিধা হয়নি বাঁদরটির। তার শর্ত পূরণ হয়েছে। ফ্রুটি পেয়েছে সে। তাই ফ্রুটি লুফেই সে আইফোনটি নিচে ফেলে দেয়।

এক ব্যক্তি সতর্কই ছিলেন। তিনি আইফোনটি লুফে নেন। ফ্রুটির বিনিময়ে আইফোন ফেরত পান মোবাইলটির মালিক। এই ঘটনার ছবি সোশ্যাল সাইটে প্রকাশের পর তা খবর হতে সময় নেয়নি।

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026