National

সবার আগে ফুল ফুটিয়ে ইতিহাস গড়ল ভারত

এবার দেশের অনেক জায়গায় শীতকালেও শীতের দেখা পাওয়া যাচ্ছেনা। আর তাতেই বিশ্বে সবার আগে ফুল ফুটিয়ে ইতিহাস গড়ল ভারত।

এবার দেশের অনেক জায়গায় শীত পড়েও পড়ছে না। পৌষ মাসের প্রায় শেষ হতে চলল। তবু শীতের সেভাবে দেখা নেই। কিন্তু এই শীতাভাব ভারতকে বিশ্বের মানুষের চোখে একটা বিষয়ে সেরা করে দিয়েছে। ভারত ফুল ফুটিয়ে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। যদিও শীত পড়লে এমনটা করে দেখানো যেত না। এই সাফল্যও আসত না।

একটু হেঁয়ালি মনে হতেই পারে। আসলে লখনউ শহরে শীতের দিনে কনকনে ঠান্ডা কাবু করে সকলকে। কিন্তু এবার লখনউতে শীতের বড়ই অভাব। তেমন শীত পড়েনি এই নবাবি শহরে।

এদিকে ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইন্সটিটিউট লখনউতে টিউলিপ ফুল ফুটিয়ে ফেলে। এই ফুল কাশ্মীর উপত্যকায় প্রতিবছর চোখ জুড়িয়ে দেয়। কিন্তু লখনউতে তা ফোটে বিশেষজ্ঞদের নজরদারিতে।

অপরূপা রঙিন টিউলিপ ফোটার সবচেয়ে ভাল সময় হল মার্চ, এপ্রিল মাস যখন বসন্ত বিরাজ করে। ঠান্ডার পর আলতো গরমের পরশে এই ফুল তার সব সৌন্দর্যটুকু নিঙরে দিয়ে ফুটে ওঠে।

এবার লখনউ শহরে ঠান্ডা কম পড়ায় টিউলিপ ফুলগুলি এখনই ফুটে গেছে বোটানিক্যাল ইন্সটিটিউটের বাগানে। বিশ্বজুড়ে এই সময় টিউলিপ ফুল কোথাও ফোটে না।

উত্তর গোলার্ধে শীতকাল। তা কেটে বসন্তের ছোঁয়া এলে তবেই বিশ্বের বিভিন্ন প্রান্তে টিউলিপ তার রঙ ছড়িয়ে দেয়। এখনও সে সময় আসেনি।

তাই লখনউয়ের ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইন্সটিটিউট-এর দাবি তারাই এ মরসুমে বিশ্বে প্রথম টিউলিপ ফুল ফুটিয়ে দেখাল। যে ৬০টি লাল টিউলিপ ফুল জানুয়ারির শুরুতেই তাদের বাগানে ফুটেছে তা বিশ্বে এবারের জন্য প্রথম টিউলিপ ফোটা। সেদিক দিয়ে ভারত বিশ্বে এই মরসুমে প্রথম টিউলিপ ফুটিয়ে ইতিহাস গড়ল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026