National

আলো জ্বলা সূর্য গাছে এবার সেজে উঠছে ৪২টি পার্ক

পার্কে গিয়ে যদি কেউ গাছ দেখতে পান তাহলে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু সে গাছ যদি আলোর মত জ্বলতে থাকে তাহলে আছে। সেই সূর্য গাছ এবার দেখা যাবে পার্কে।

এমনিতে দেখে সাধারণ গাছের মতই লাগবে। তারপর যদি তা পার্কে দেখা যায় তাহলে সেখানে গাছ থাকাটাই স্বাভাবিক। তাই আর পাঁচটা গাছের সঙ্গে এ গাছকে আলাদা করে কেউ দেখতে যাবেননা। সকালটা এমনভাবে কাটলেও সে গাছ সন্ধে নামলে কিন্তু সকলের নজর কেড়ে নেবে।

অনেকেই অবাক চোখে চেয়ে দেখবেন গাছ আলোর মত জ্বলছে। গাছ আলো হয়ে জ্বলতে পারে কি! এমন গাছের কথা কেউ কখনও শুনেছেন কি! সবের উত্তরই না।

কিন্তু এমনই গাছ এবার দেখা যাবে ৪২টি পার্কে। অন্যতম প্রাচীন শহর অযোধ্যা এখন রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে খবরের শিরোনামে রয়েছে।

সেই অযোধ্যা শহরকে সাজানো নিয়ে উত্তরপ্রদেশ সরকার নানারকম চিন্তা ভাবনা চালিয়ে যাচ্ছে। তারই একটি এই সৌর গাছ বা সূর্য গাছ।

এই সোলার ট্রি আদপে কোনও উদ্ভিদ নয়। বিশেষভাবে তৈরি এক ধরণের গাছের মত দেখতে আলো। দেখে গাছ মনে হলেও এগুলি আসলে সোলার লাইট বা সৌর আলো ছড়িয়ে দেবে পার্কে।

এগুলি সবই অচিরাচরিত শক্তি সৌর শক্তিতে আলোকিত হবে। সোলার প্যানেলের সাহায্যে সূর্যালোক থেকে নেওয়া শক্তি যেভাবে বিদ্যুতের কাজ করে সেভাবেই কাজ করবে এই গাছ।

আপাতত অযোধ্যা শহরের ৪২টি পার্কে এই সৌর গাছ লাগানো হচ্ছে। যার মধ্যে ৮টি পার্কে লাগানো হচ্ছে আড়াই কিলোওয়াটের সৌর গাছ। বাকি ৩৪টি পার্ক সেজে উঠছে ১ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর গাছে।

সবুজ গাছ সন্ধে নামলেই এখানে জ্বলে উঠে চারধার আলোয় ভরে দেবে। এমন এক সৌরশক্তি থেকে তৈরি বিদ্যুতে চলা একটি শহরও অযোধ্যার মধ্যেই তৈরি করছে উত্তরপ্রদেশ সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026