National

ছাত্রের সঙ্গে রোমান্টিক ছবি, চুম্বন, শিক্ষিকার ওপর রেগে আগুন অভিভাবকরা

ছাত্রের সঙ্গে এক স্কুলের প্রধান শিক্ষিকার অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়তেই তা নজর কাড়ে অভিভাবকদের। রেগে আগুন অভিভাবকরা ছুটে আসেন স্কুলে।

স্কুল থেকেই ছাত্র ও শিক্ষকরা বাইরে গিয়ে থাকেন। সে শিক্ষামূলক ভ্রমণ হোক বা বছর শেষের পিকনিক। নানা কারণে স্কুলের গণ্ডি পেরিয়ে ছাত্রদের নিয়ে শিক্ষকরা একটা দিন প্রকৃতির মাঝে কাটান। ছাত্রদের নতুন করে পড়ায় মন দেওয়ার উৎসাহ দেন। এভাবেই একটি স্কুলের ছাত্রদের সঙ্গে বেরিয়েছিলেন স্কুলের প্রধান শিক্ষিকাও।

সেখানেই প্রকৃতির মাঝে ছাত্রের সঙ্গে প্রধান শিক্ষিকার ছবি হুহু করে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা গেছে কখনও তিনি চুম্বন করছেন ছাত্রের গালে। আবার ছাত্র চুম্বন করছে প্রধান শিক্ষিকার গালে।

কোথাও ছাত্র কোলে তুলে নিয়েছে ওই শিক্ষিকাকে। কোথাও আবার শিক্ষিকার শাড়ির আঁচল ধরে টানছে ছাত্র। কোথাও ছাত্রকে জড়িয়ে ধরতেও দেখা গেছে ওই শিক্ষিকাকে।

এসব কিছু যে শিক্ষিকার স্বদিচ্ছাতেই হয়েছে তা ছবি দেখলেই বোঝা যাচ্ছে। এভাবে ছাত্রের সঙ্গে প্রধান শিক্ষিকার মাখোমাখো রোমান্টিক ছবি কিছুতেই মেনে নিতে পারছেন না অভিভাবকরা।

অভিভাবকরা ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন ব্লক এডুকেশন অফিসারের কাছে। এছাড়া স্কুলে এসেও প্রতিবাদে শামিল হন তাঁরা।

ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চিক্কাবাল্লাপুর জেলার চিন্তামণি তালুকের একটি গ্রামের সরকারি স্কুলে। এক ছাত্রের সঙ্গে এমন অনুপযুক্ত আচরণের জন্য প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শুধু অভিভাবকরা নন, প্রতিবাদে শামিল হন স্থানীয় মানুষজনও। এই ছবি কার্যত গোটা এলাকা জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026