National

যানজট এড়াতে নদীতে নেমে জলের ওপর দিয়ে চলল গাড়ি

পর্যটকের ভিড় ঠাসা। অগুন্তি গাড়ির লাইন রাস্তা জুড়ে। এই যানজট আর সহ্য করতে না পেরে গাড়ি নিয়ে পাশের নদীতে নেমে পড়লেন এক ব্যক্তি। চালালেন জলের ওপর দিয়ে।

বছর শেষের ছুটিতে শীতের পরশ গায়ে মেখে কয়েকটা আনন্দঘন দিন কাটাতে অনেকেই পাড়ি দেন প্রকৃতির বুকে কোনও সুন্দর জায়গায়। সঙ্গে গাড়ি থাকলে তো কথাই নেই। এভাবেই এক ব্যক্তি গাড়ি নিয়ে হাজির হয়েছিলেন হিমাচল প্রদেশের লাহুল উপত্যকায়। সেখানে তখন তাঁর মতই ছুটি কাটাতে বহু মানুষ গাড়ি নিয়ে হাজির হয়েছেন।

ফলে মানালি ও কেলং-এর মাঝের রাস্তায় প্রবল যানজট। লম্বা গাড়ির লাইন দেখে ধৈর্য হারান ওই ব্যক্তি। তিনি তাঁর এসইউভি গাড়ি নিয়ে সোজা নেমে পড়েন রাস্তার ধার দিয়ে বয়ে যাওয়া চন্দ্রা নদীতে।

নদীতে তখন ভাল জল। সেই সঙ্গে কিছু জায়গায় জল আবার বরফও হয়ে গেছে। সেই নদীর মাঝখান দিয়েই গাড়ি চালাতে থাকেন ওই ব্যক্তি। অবশ্যই নদীর জলে কোনও যানজট নেই। ফলে জলের ওপর গাড়ি চলতে থাকে।

এদিকে ওই ব্যক্তির এভাবে জীবনের ঝুঁকি নিয়ে যানজট এড়াতে নদীর জলের ওপর দিয়ে গাড়ি চালানোর ছবি ছড়িয়ে পড়তে সময় নেয়নি। প্রশাসনের কাছেও খবর যায়।

এমন বেপরোয়া কাণ্ডের জন্য ওই ব্যক্তির সাড়ে ৩ হাজার টকা জরিমানাও হয়। সেই সঙ্গে স্থানীয় প্রশাসনের তরফে এটাও গাড়ি নিয়ে আসা লোকজনকে সতর্ক করে দেওয়া হয়েছে যে মদ্যপান করে গাড়ি চালানো, গাড়ি নিয়ে কোনও স্টান্ট দেখানোর চেষ্টা, যেখানে সেখানে গাড়ি পার্ক করার মত কোনও বেয়াদবি কিন্তু সহ্য করা হবেনা।

কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত গত ২ দিনে অটল টানেল ধরে ২৮ হাজার গাড়ি প্রায় দেড় লক্ষ মানুষকে নিয়ে যাতায়াত করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026