National

নদীর ধারে একান্তে সময় কাটানোর সুব্যবস্থা পেতে চলেছে কচ্ছপরা

কচ্ছপরাও এবার পেতে চলেছে নিজেদের মত করে একান্তে কাটানোর জন্য একটি এলাকা। নদীর ধারে শান্তির নীড় পাচ্ছে এই উভচররা।

বাঘরা পেয়েছিল। সিংহরাও পেয়েছিল। গণ্ডার, কুমিররাও পেয়েছিল। এবার কচ্ছপদের পালা। তারাও একান্তে নিজেদের আত্মীয়, পরিজন, বন্ধুবান্ধব, পরিবার নিয়ে সময় কাটানোর সুব্যবস্থা পেতে চলেছে। গঙ্গার পাড়েই তারা পাচ্ছে এমন এক স্থান যা তাদের একান্ত আপন হবে।

যেহেতু তারা জল ও স্থলে সমান স্বচ্ছন্দ তাই তাদের সুবিধার কথা মাথায় রেখেই গঙ্গার পার দেওয়া হচ্ছে তাদের। যেখানে তারা চাইলে জঙ্গলেও ঘুরতে পারবে। আবার ইচ্ছা হলে গঙ্গার জলেও নেমে বেড়িয়ে আসতে পারবে।

উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কোঠারি গ্রাম সংলগ্ন ৩০ কিলোমিটার এলাকা জুড়ে এই বিশেষ জঙ্গল উপহার পেতে চলেছে কচ্ছপরা। যেখানে তৈরি হচ্ছে একটি কচ্ছপ অভয়ারণ্য।

এখানে নানা প্রজাতির কচ্ছপরা নিশ্চিন্তে বসবাস করতে পারবে। তাদের খাওয়াদাওয়ার অভাব হবেনা। আবার কোনও খাঁচা বা ঘেরাটোপের মধ্যে নয়, প্রকৃতির বুকেই তারা নিজেদের মত করে জীবন কাটাতে পারবে।

গঙ্গার ধারেই এই কচ্ছপ অভয়ারণ্যের জন্য একটি বন দফতরের অফিস তৈরি হচ্ছে। যেখানে থাকবেন একজন রেঞ্জার, ৮ জন ফরেস্ট ইন্সপেক্টর, ১৬ জন কনস্টেবল, ১২ জন অন্যান্য কাজের জন্য কর্মী। এঁরাই থাকবেন কচ্ছপ অভয়ারণ্যের ভালোমন্দের দায়িত্বে।

৭৬টি গ্রামের আশপাশ জুড়ে থাকা জঙ্গলকেই এই অভয়ারণ্যের জন্য ব্যবহার করা হবে। ওয়াইল্ডলাইফ ইন্সটিটিউট অফ ইন্ডিয়া-র প্রতিনিধিরাও এই অভয়ারণ্য ঘুরে দেখেছেন।

প্রয়োজনীয় কিছু পদক্ষেপের পরামর্শও দিয়েছেন তাঁরা। যার মধ্যে রয়েছে অন্তত ১৫টি ওয়াচ টাওয়ার তৈরির প্রস্তাব। কয়েক হাজার কচ্ছপ এই অভয়ারণ্যে নিশ্চিন্তে জীবন কাটাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026