National

ছোট হচ্ছে সমুদ্রসৈকত, পালাচ্ছে মাছেরা, এসব কি হচ্ছে

সমুদ্রসৈকত ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। আবার মাছেরা যেখানে সমুদ্রের ধারে এসে ডিম পাড়ছিল তারাও পালাচ্ছে। আবার ফলের ফলনও কমেছে। কি হচ্ছে এসব।

সমুদ্রই এখানে অর্থ রোজগারের উপায়। সমুদ্রের ধারের একাধিক বিচ এখানে টেনে আনে দেশ বিদেশের পর্যটকদের। তাঁরা এসে এখানে বেড়ান, সমুদ্রের ধারে সময় কাটান, সমুদ্র স্নান করেন, রৌদ্র স্নান করেন, স্যাকে খাওয়াদাওয়া করেন, হোটেলে থাকেন, স্থানীয় জিনিসপত্র কেনেন, খাবার চেখে দেখেন। নানা দ্রষ্টব্য স্থান ঘুরে দেখেন।

আর পর্যটকদের এই বছরভর উপচে পড়া ভিড়ের হাত ধরেই বেঁচে থাকেন এখানকার মানুষ, বেঁচে থাকে অর্থনীতি। কিন্তু সেখানেই এবার গ্রহণের কালো ছায়া।

গোয়ার অর্থনীতি বেঁচে আছে তার পর্যটককে ভরসা করে। সেই গোয়ায় এবার ছোট হয়ে যাচ্ছে বিচগুলি। ক্রমশ সমুদ্রের ধারের বালুকাবেলা ছোট হচ্ছে। হিসাব বলছে ইতিমধ্যেই ১৫ শতাংশ ছোট হয়ে গেছে সেগুলি। আরও ছোট হবে। কারণ সমুদ্রের জল বাড়ছে। বন্যা হচ্ছে। অসময়ে বৃষ্টি নামছে।

মোদ্দা কথা বদলে গেছে জলবায়ু, আবহাওয়া। বিশ্বজুড়েই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার প্রভাব যে গোয়াতেও পড়েছে তা বলাই বাহুল্য।

শুধু কি তাই! গোয়ার মৎস্যজীবীরা জানাচ্ছেন সমুদ্রের ধার ধরে ক্রমশ ভূমিক্ষয় এখানে মাছদের আনাগোনা কমিয়ে দিয়েছে। মাছেরা গোয়ার ধার ছেড়ে অন্যত্র পাড়ি দিচ্ছে ডিম পাড়তে।

এ তো গেল জলের কথা। গোয়ার অন্যতম ফল হল কাজুবাদাম। সেই কাজুর ফলনেও নাকি এই আবহাওয়ার পরিবর্তন কালো ছায়া ফেলেছে। কাজুর ফলন উল্লেখযোগ্য ভাবে কমছে। যা এখানকার কাজু চাষের সঙ্গে যুক্ত মানুষজনের চিন্তার কারণ হয়ে উঠেছে।

পরিবেশবিদরা মনে করছেন, গোয়ার এই পরিস্থিতি সামাল দিতে দ্রুত সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। নাহলে গোয়ার পর্যটন শিল্পই ধ্বংস হয়ে যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026