National

বিয়ে ভেঙে দিল খাসির মাংস

একটা বিয়ে ভেঙে গেল নিমেষে। আর তার জন্য কাঠগড়ায় চাপানো হল খাসির মাংসের একটি বিশেষ পদকে। ২ পরিবারে হুলস্থূল পড়ে গেল।

বিয়ের আয়োজন সব কথা বলেই পাকা হয়। বিয়ের আগে হয় আশির্বাদের অনুষ্ঠান। তা গত নভেম্বরেই হয়ে গিয়েছিল। বিয়েতে মেয়ের বাড়ি থেকে খাবারের মেনু বরপক্ষকে জানিয়েই তৈরি করা হয়েছিল। কিন্তু বিয়েতে বরপক্ষ মেনু দেখে রেগে আগুন হয়ে যায়। তারা কনেপক্ষের দিকে আঙুল তোলে কথা রাখা হয়নি বলে।

কনেপক্ষের তরফেও মেনে নেওয়া হয় যে তারা সত্যিই কথা রাখতে পারেনি। কি কথা রাখতে পারেনি? বিয়ের মেনুতে কনেপক্ষ খাসির মাংসের বোন ম্যারো বা হাড়ের মজ্জার বিশেষ পদ রাখবে বলে নাকি কথা দিয়েছিল।

কিন্তু বিয়েতে খেতে গিয়ে বরপক্ষ দেখে সেই পদ মেনুতে নেই। এভাবে কথা দিয়েও মেনুতে পদ না রাখাকে তারা তাদের অপমান বলে মনে করে হুলস্থূল জুড়ে দেয়। তারা বিয়েও বাতিল করে দেয়।

জানিয়ে দেয় এ বিয়ে হবেনা। যাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল আকার নেয়। কনেপক্ষ পাল্টা জানায় যে মাটন বোন ম্যারোর পদ রান্না নিয়ে তাদের জোর দিয়ে কিছুই বলা হয়নি। তাই সে পদ রাখাও হয়নি।

এই ঘটনা ঘটেছে তেলেঙ্গানায়। মেয়ে নিজামাবাদের আর পাত্র ছিলেন জাগতিয়ালের। কিন্তু এই একটি পদ মেনুতে না থাকায় তাঁদের বিয়ে ভেঙে যায়। বরপক্ষ কিছুতেই এ বিয়ে মেনে নেয়নি। অনেক চেষ্টা করেও তাদের বিয়েতে আর রাজি করানো সম্ভব হয়নি।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026