National

তৈরি হল ইতিহাস, লাল শাড়িতে ৩৭ হাজার মহিলা ঘুরলেন গোল হয়ে

সকলের পরনে লাল শাড়ি। অপরূপ সাজ। গায়ে ভরা গয়না। তাঁরা গোল হয়ে ঘুরছেন। যা দেখে চোখের পলক ফেলতে পারলেননা অনেকে। তৈরি হল ইতিহাসও।

সংখ্যাটা ৩৭ হাজারেরও বেশি। এতজন মহিলা একটি বালি ভরা প্রাঙ্গণে হাজির হলেন। অপরূপ তাঁদের সাজ। অবশ্যই সাজে একটা সনাতনি ধারা বজায় আছে। সকলের পরনে লাল শাড়ি। অনেক গয়না। পোশাকে চুমকি আর কাচের অলংকরণ। সুন্দর সাজে রয়েছেন তাঁরা।

তাঁরাই একসঙ্গে একটি বিশেষ তালে ঘুরলেন। বিশাল চত্বর জুড়ে তাঁরা ঘুরলেন গোল হয়ে। ৩৭ হাজারের ওপর মহিলা একসঙ্গে সারি দিয়ে ঘুরলেন। বিশেষ ছন্দে গোলাকার এই ঘোরা একের পর এক স্তরে ক্রমশ ছোট থেকে বড় হল।

যাঁকে ঘিরে তাঁরা গোল হয়ে ঘুরে বিশেষ নাচের ভঙ্গিতে এক ধর্মীয় সনাতনি প্রথা পালন করলেন তার নাম মহারাস। যা গুজরাটের দ্বারকায় প্রতিবছর ডিসেম্বর মাসের ২৩ ও ২৪ তারিখে অনুষ্ঠিত হয়।

এবারও তার অন্যথা হয়নি। তাহলে ইতিহাসটা কি তৈরি হল? এবার এই মহারাসে অংশ নিলেন ৩৭ হাজারের ওপর মহিলা। এখনও এত মহিলা একসঙ্গে এই মহারাসে অংশ নেননি।

কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ একবার ঢোল বাজিয়েছিলেন। তাঁর সেই ঢোল বাজানোর তালে অংশ নিয়েছিলেন অনেক মহিলা। সেই ঘটনাকে সামনে রেখেই এই মহারাসের আয়োজন হয়ে আসছে।

এবারও দ্বারকার এই মহারাসে অংশ নিয়েছিলেন গুজরাটের বিভিন্ন প্রান্তের মহিলারা। শ্রীকৃষ্ণের মূর্তিকে ঘিরেই তাঁরা এই গোলাকার ভাবে ছন্দবদ্ধ নাচে অংশ নিলেন। পালন করলেন সনাতনি মহারাস উৎসব।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026