National

কাছেই মিলল বিরলতম কালো রয়্যাল বেঙ্গলের দেখা, শুধুমাত্র এ জঙ্গলেই পাওয়া যায়

এই জঙ্গল খুব যে বিশাল দূর তা কিন্তু নয়। সেখানে ফের মিলল কালো রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা। তবে সুন্দরবনে কিন্তু নয়।

কালো রয়্যাল বেঙ্গল টাইগার শুনলে খটকা লাগতেই পারে। হলুদের ওপর কালো ডোরা এই রাজকীয় বাঘের কদর সারা পৃথিবীতে। সুন্দরবন বিখ্যাতই তার রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। কিন্তু কালো রয়্যাল বেঙ্গল টাইগার একটু অবাক করতেই পারে। এ বাঘ কিন্তু অতি বিরলের মধ্যে পড়ে।

যার দেখা মিলেছে কলকাতা থেকে খুব দূরে নয়। দেখা মিলেছে লাগোয়া রাজ্য ওড়িশার সিমলিপাল অভয়ারণ্যে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস আধিকারিক পরভিন কাসওয়ান তাঁর এক্স হ্যান্ডলে এই কালো বাঘের ছবি শেয়ার করেছেন। তাঁর এই পোস্ট সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় এই কালো রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে হইচই পড়ে গেছে।

ওড়িশার সিমলিপাল এমন এক অরণ্য যেখানেই কেবল এমন কালো রয়্যাল বেঙ্গলের দেখা মেলে। রয়্যাল বেঙ্গল টাইগারের গায়ে হলুদের ওপর কালো ডোরা থাকে।

কালো বাঘের গায়ের এই কালো ডোরাগুলি এতটাই পুরু যে তার গায়ে হলুদের প্রভাব কম, কালো রংয়ের রোমের প্রভাব অনেক বেশি। ফলে একে কালো বাঘ বলে ব্যাখ্যা করা হয়।

সিমলিপালের বাঘ মানেই কিন্তু কালো রয়্যাল বেঙ্গল টাইগার নয়। কদিচ কখনও এমন এক একটি কালো বাঘের দেখা মেলে এখানে। যার দর্শন পাওয়া ভার।

অতিবিরল বাঘ হিসাবেই এই কালো বাঘ পরিচিত। তাই এই বাঘের ছবি সামনে আসতেই তাকে ঘিরে হইচই শুরু হয়েছে। এই কালো বাঘের ছবি সকলকে দেখার সুযোগ করে দিয়েছেন পরভিন কাসওয়ান। সঙ্গে এই বাঘের সম্বন্ধে কিছু কথাও জানিয়েছেন তিনি।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026