National

এই মাছের ১টার দাম প্রায় ৯০ হাজার টাকা, মাত্র ১টি নদীতেই পাওয়া যায়

এ মাছ দেখাই যায়না। মৎস্যজীবীরাও এর দেখা পান কদিচ কখনও। এর দাম তাই এমনই যা শুনলে কিছুতেই বিশ্বাস হবেনা।

একটি মাত্র নদীতে মেলে এই মাছ। বলা ভাল এ মাছের কদিচ কখনও দেখা মেলে। ভারতের ব্রহ্মপুত্রের কয়েকটি জায়গায় এর দেখা মিললেও মৎস্যজীবীরাও এর দেখা পান না সহজে। এতটাই বিরল প্রজাতির মাছ এগুলি। এদের মাথাটা সাপের মত হয়। তাই ইংরাজিতে একে অনেকে স্নেক ফিশ বলে থাকেন।

তবে স্থানীয় ভাষায় এর নাম ‘চেং গারকা’। অনেকে ‘চান্না বারকা’ নামেও এদের ডেকে থাকেন। বিরল প্রজাতির যে বিশ্ব তালিকা রয়েছে সেই তালিকায় পড়ে এই মাছ। বাংলাদেশেও এর দেখা মেলে। তবে ওই কদিচ কখনও। ২০১৪ সালে বাংলাদেশে এই মাছ অতিবিরল হয়ে পড়ে।

৫০০টি সেই চান্না বারকা মাছ বিমানবন্দর দিয়ে গোপনে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। যা ধরে ফেলে বন দফতর। অসমের ডিব্রুগড় বিমানবন্দরে একটি গাড়ি থেকে এই মাছ উদ্ধার হয়।

উদ্ধারের পর মাছগুলিকে যথেষ্ট যত্ন করে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করা হয়। বন দফতর সেগুলিকে ফের জলে ছাড়ার ব্যবস্থাও করে। বন দফতর জানাচ্ছে যে ৫০০টি এই বিরলতম মাছ নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল তার দাম সাড়ে ৪ কোটি টাকা।

অর্থাৎ প্রতিটি মাছের দাম পড়ে যাচ্ছে ৯০ হাজার টাকা। মাঝারি আকারের এই মাছের যে কতটা দাম হয় তা ১টির দাম হিসাব করলেই অনুমেয়।

একমাত্র ব্রহ্মপুত্রের কয়েকটি জায়গায় পাওয়া যাওয়া এই অতিবিরল মাছকে রক্ষা করাই এখন বন দফতরের একমাত্র লক্ষ্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026