National

রামায়ণের জটায়ু পাখিকে এবার দেখার সুযোগ পাবেন মানুষজন

রামায়ণে যখন সীতাহরণ হয়, তখন রাবণকে আকাশপথে প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়। জটায়ু পাখি রাবণের পথ আটকায়। সেই জটায়ু পাখিকে দেখার সুযোগ এল।

সীতাকে যখন রাবণ হরণ করে আকাশপথে লঙ্কার দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন তাঁর পথ আটকায় এক বিশালকায় পাখি। রাবণের সঙ্গে তার আকাশেই যুদ্ধ শুরু হয়। জটায়ুকে ঠেকাতে রাবণকেও কম পরিশ্রম করতে হয়নি। অনেক লড়াই করেও অবশ্য জটায়ু রাবণের সীতাহরণ রুখে দিতে পারেনি।

জটায়ুর একটি ডানা কেটে দেন রাবণ। সেই মরণাপন্ন জটায়ুই কিন্তু পরে রামকে পুরো ঘটনা জানায়। রামও জানতে পারেন কে তাঁর স্ত্রীকে হরণ করে নিয়ে গেছেন।

রামায়ণের এই ঘটনা প্রায় সকলের জানা। মহাকাব্যে বর্ণিত এই পাখি কিন্তু বাস্তবে এখন দেখা যায়না। তবে তা এবার ব্রোঞ্জের মূর্তি হয়ে সামনে আসছে। আর সামনে আসছে এক বিশেষ স্থানে।

অযোধ্যায় রাম মন্দিরের যে বিশাল চত্বর তৈরি হয়েছে, সেখানেই রয়েছে কুবের টিলা। সেই কুবের টিলার উপরই জটায়ুর অতিকায় ব্রোঞ্জ মূর্তি প্রতিষ্ঠা করা হচ্ছে।

এই জটায়ু পাখির মূর্তিতেই আগামী ২২ জানুয়ারি প্রথম প্রণাম জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর সেখান থেকে রামলালাকে পুষ্প নিবেদন করে প্রণাম জানাতে যাবেন।

৫ ফুটের একটি প্রস্তরখণ্ডের ওপর এই জটায়ু মূর্তি বসানো হচ্ছে। আগামী দিনে যিনিই রাম মন্দিরে আসবেন তিনি এই জটায়ু মূর্তিও দেখার ও প্রণাম জানানোর সুযোগ পাবেন।

প্রসঙ্গত রাম জন্মভূমি চত্বরে যে কুবের টিলা রয়েছে সেখানে একটি শিবমন্দিরও রয়েছে। যা রাম মন্দির তৈরির সময় সংস্কার করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026