National

উদ্বোধনের একদিন আগেই ভেঙে পড়ল ৩৮৯ কোটির গতেশ্বর ড্যাম

গতেশ্বর পন্থ ক্যানাল প্রকল্প। বিহারের ভাগলপুর ও গোদ্দা জেলায় সেচ‌ের কাজের জন্য এই প্রকল্প করার পরিকল্পনা হয়েছিল ১৯৭৭ সালে। যাতে এখানকার কৃষকদের কৃষি কাজে কোনও সমস্যা না হয়। সেই প্রকল্প বহু টানাপোড়নের পর অবশেষে শেষ হয়। প্রথমে ঠিক হয়েছিল পুরো প্রকল্পে খরচ পড়বে আনুমানিক ১৪ কোটি টাকা। সেই খরচ বেড়ে অবশেষে ড্যাম সম্পূর্ণ হয় ৩৮৯.৩১ কোটি টাকায়। সেই বহুপ্রতীক্ষিত ড্যামের উদ্বোধন হওয়ার কথা ছিল আগামী বৃহস্পতিবার। উদ্বোধন করতেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কিন্তু তার আগেই এদিন নতুন তৈরি ড্যামের একটা অংশ ভেঙে পড়ে। হুহু করে জল বার হতে থাকে। ভাসিয়ে দেয় সংলগ্ন এলাকা।

এদিকে এত টাকা খরচ করে তৈরি ড্যাম উদ্বোধনের আগেই ভেঙে পড়ায় প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। এমনকি ড্যাম তৈরির উপকরণে ভেজাল মেশানোর অভিযোগও উঠতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই উদ্বোধন স্থগিত করা হয়েছে। যদিও বিহারের জলসম্পদ মন্ত্রী লালন সিংয়ের দাবি, ড্যামের ওই অংশ দিয়ে পুরো মাত্রায় জল ছাড়ার ফলেই এই ঘটনা ঘটেছে। যদিও তাতে প্রশ্নবাণ থেকে মুক্তি পাচ্ছে না বিহার সরকার।

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026