National

বাড়ির ছাদ থেকে একতলা পর্যন্ত বরমালা, মালায় গাঁথা ২০ লক্ষ টাকা

বিয়েতে বরমালা তো থাকতেই হবে। যা বরের গলায় ঝোলে। এবার এমন এক বরমালা সামনে এল যে তা ইতিহাস রচনা করল।

বিয়ের আনন্দ স্মৃতিকে মনের মণিকোঠায় সাজিয়ে রাখার জন্য এখন নানা উপায় ভাবা শুরু করেছেন বরকনেরা। এমন কিছু যা কেবল তাঁদের ২ পরিবারকে বা আত্মীয়স্বজনকেই নয়, চমকে দেবে গোটা দেশকে। তেমন ভাবনাই হয়তো কাজ করেছিল এই বর বাবাজির ক্ষেত্রে।

নাহলে বিয়ের বরমালা হিসাবে তিনি যা গলায় ঝোলালেন তা দোতলার ছাদ থেকে নেমে এল একতলায়। এমনকি একতলায় মেঝেতে পড়ে তারপরেও বেশ কিছুটা বিছিয়ে রইল মাটিতে।

এটা মালা! সব কাজ ফেলে তখন কেবল মালা দেখার ভিড়। তবে এ মালা আবার যে সে মালা নয়। চমক তখনও বাকি ছিল। এই বরমালা যেমন অতি লম্বা তেমন বহুমূল্যও বটে।

মালাটি তৈরি হয়েছে ফুল দিয়ে নয়, টাকা দিয়ে। নোট দিয়ে তৈরি মালা। যা যত্ন করে ফুলের মত গাঁথা হয়েছে। কাগজি নোটকে এভাবে গেঁথে তৈরি হয়েছে একতলার ওপর লম্বা বরমালা।

যাতে হিসাব বলছে রয়েছে ২০ লক্ষ টাকা। ২০ লক্ষ টাকার নোট দিয়ে তৈরি এই মালা খবরের শিরোনামে জায়গা করে নিতে সময় নেয়নি।

হরিয়ানার একটি বিয়ের অনুষ্ঠানে বরের গলায় ঝোলানো এই মালা রীতিমত হইচই ফেলে দিয়েছে ইন্টারনেটেও। বর দাঁড়িয়ে ছাদে। সেখান থেকে তাঁর গলার বরমালা নেমে এসে লুটিয়ে পড়েছে একতলায়। কনে পর্যন্ত এই মালা দেখে তাজ্জব বনে গেছেন।

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026