National

বিশ্বের সবচেয়ে বড় ঘণ্টা খুলতে যাওয়াটা সুখের হল না

বিশ্বের সবচেয়ে বড় ঘণ্টা খোলার তো দরকার পড়ে। কিন্তু তা খুলতে যাওয়াটা সুখের হল না। দেশের এই সম্পদ কান্নাই ডেকে আনল।

বিশ্বের সবচেয়ে বড় ঘণ্টা বলে কথা। তা দেখতে বহু মানুষ হাজির হন রাজস্থানের কোটা শহরে। কোটা শহরের গা দিয়ে বয়ে গেছে চম্বল নদী। এই চম্বল নদীর ধার ঘেঁষে অনেকগুলি এমন স্থাপত্য রয়েছে যা দর্শনীয়। যার মধ্যে একটি অবশ্যই বিশাল একটি ঘণ্টা। যা বিশ্বের সবচেয়ে বড় ঘণ্টা বলে পরিচিত।

এই ঘণ্টার পরিচর্যার কাজই চলছিল। কাজ করছিলেন একজন ইঞ্জিনিয়ার এবং এক শ্রমিক। চেষ্টা চলছিল ঘণ্টাটি খোলার। যাতে সেটির মেরামতির কাজ করা যায়।

একটি চৌকো মত জায়গায় উঠে সেখানে দাঁড়িয়ে ঘণ্টা খোলার কাজ চলছিল। ঘণ্টা নামানোর জন্য ক্রেনও তৈরি ছিল। তখন বিকেল ৩টে। আচমকাই ওই চৌকো বাক্স থেকে নিচে পড়ে যান ২ জন।

৩৫ ফুট ওপর থেকে সোজা নিচে এসে পড়েন ইঞ্জিনিয়ার দয়ানন্দ আর্য এবং শ্রমিক ছোটু। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে ছোটুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। দয়ানন্দের চিকিৎসা শুরু হয়। কিন্তু তাঁকেও বাঁচানো যায়নি।

বিশ্বের সবচেয়ে বড় ঘণ্টাকে নামিয়ে পরিচর্যার বন্দোবস্ত করতে গিয়ে যে ঘটনা এদিন ঘটে যায় তা কখনওই গ্রহণযোগ্য নয়। এই ঘণ্টাটি ৭৯ হাজার কেজি ওজনের।

ফলে তার ওজন সম্বন্ধে ধারনা পরিস্কার। তা যে ক্রেন ছাড়া নড়ানো যাবেনা তাও স্পষ্ট। এখন খতিয়ে দেখা হচ্ছে কীভাবে ওই ২ জন ওভাবে পড়ে গেলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026