National

এবার রাস্তায় নেমে অন্য কাজ সারলেন রাবণ

রাস্তায় ব্যস্ত রাবণকে দেখে কার্যত চমকে উঠেছিলেন সকলে। ঠিক দেখছেন তো। পরক্ষণেই সকলে বুঝতে পারেন তিনি ঠিক দেখছেন। দশেরার আগে রাবণকেই দেখছেন তাঁরা।

রাবণ যে এসে তাঁদের সামনে উদয় হবেন তা বাইক থেকে গাড়ির আরোহীরা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি। কিন্তু স্বয়ং রাবণ এসে হাজির হলেন তাঁদের সামনে। তাঁদের দাঁড় করালেন। কয়েকটা কথাও বললেন। কথা নয়, বলা ভাল উপদেশ দিলেন।

বাইক আরোহীদের বললেন রাবণের ১০টি মাথা আছে। কিন্তু তাঁদের তো একটিই মাথা। সেই মাথাটা রক্ষা করার দায়িত্ব আরোহীর। তাই বাইক বা স্কুটারে যাওয়ার সময় মাথায় হেলমেট থাকা জরুরি।

যাঁরাই হেলমেট না পরে যাচ্ছিলেন তাঁদেরই ধরে রাবণ ট্রাফিকের পাঠ দিচ্ছিলেন। স্বয়ং রাবণের কাছে সেই পরামর্শ শোনার পাশাপাশি রাবণকে দেখতেও ব্যস্ত ছিলেন সকলে। বহু মানুষ রাস্তায় দাঁড়িয়েও পড়েন।

গুরুগ্রাম পুলিশের তরফে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল দশেরার আগে। এক পুলিশ আধিকারিকই রাবণ সেজে হাজির হয়েছিলেন ব্যস্ত রাস্তায় মোড়ে। ট্রাফিক আইনের পাঠ দিচ্ছিলেন ট্রাফিক আইন ভঙ্গকারীদের। যাতে তাঁরা আগামী দিনে এই ভুল না করেন।

বিশেষ করে ২ চাকার আরোহীদের ট্রাফিক আইনমত যা পরা উচিত তার পাঠ দিচ্ছিলেন রাবণ। দশেরার আগে রাবণের নামটা সহজেই মাথায় আসে মানুষের। সেটাই কাজে লাগাল গুরুগ্রাম পুলিশ।

একদম রাবণকে দিয়েই ট্রাফিক আইন মেনে চলার পাঠ দিল তারা। যাতে কেবল ট্রাফিক আইনের পাঠ নেওয়াই নয়, অভিনবত্বের গুণে তা সকলের মনেও থাকে সেই চেষ্টাই ধরা পড়ল এই উদ্যোগে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026