National

এ ভালবাসায় কোনও খাদ হয়না, প্রমাণ করল একটি বাঁদর

ভালবাসা যে কতটা সুন্দর হতে পারে তার এক মর্মভেদী ছবি ফুটে উঠল। একটি বাঁদরের কাণ্ডে বহু মানুষের চোখে জল, মুখে তাঁদের ভালবাসার মানে শেখাল।

প্রথম দেখাটা মাস কয়েক আগে। সেদিন বাঁদরটি নিছক খাবারের খোঁজে এসে হাজির হয়েছিল একটি খামারে। খাবার সে পায়ও। তাকে দেখে খামার মালিক তাকে কিছু খাবার খেতে দেন। একদিন খাবার পাওয়ার পর ফের সে পরদিন এসে হাজির হয়। ফের খাবার পায়। এরপর এটা চলতে শুরু করে।

প্রতিদিনই বাঁদরটি হাজির হত আর প্রৌঢ় ব্যক্তি তাকে খাবার খাওয়াতেন। এমন একটা সময় এল যখন ওই প্রৌঢ় ২ জনের মতই খাবার সঙ্গে রাখতেন। আর খেতে বসে বাঁদরের সঙ্গে ভাগ করে খাবার খেতেন।

এভাবেই কাটছিল বাঁদরটির দিনগুলো। হঠাৎ একদিন ৬২ বছরের রাম কানওয়ার নামে ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এটা কয়েকদিন আগের কথা।

সবাই যখন শোকে আচ্ছন্ন, সবাই যখন মৃতদেহ সৎকারের বন্দোবস্ত করছেন, ঠিক তখনই সেখানে হাজির হয় সেই বাঁদরটি। এই কয়েক মাসে তার সঙ্গে যে হৃদয়ের বন্ধন ওই প্রৌঢ়ের হয়েছে তার আঘাত যে কতটা হৃদয়স্পর্শী হতে পারে তা ওই বাঁদরটির তখনকার অবস্থা না দেখলে হয়তো বোঝা যেত না।

সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। বাঁদরটি ওই মৃত ব্যক্তির দেহের পাশে ঠায় বসে থাকে। কতটা শোক যে সে পেয়েছে তা তাকে দেখে, তার অঙ্গভঙ্গি থেকেই বোঝা যাচ্ছিল।

পরে যখন শ্মশানের দিকে ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় তখন তাঁর শরীরটা জড়িয়ে ধরে ওই বাঁদরটি পুরো পথ অতিক্রম করে। এমনকি শ্মশানেও যখন মৃত রাম কানওয়ারের দেহ দাহ করার ব্যবস্থা হচ্ছিল তখনও বাঁদরটিকে ঘুরতে দেখা যায় দেহের আশপাশে।

সৎকার পর্যন্ত সে দেহের পাশ থেকে নড়েনি। উত্তরপ্রদেশের আমরোহার এই ঘটনা এক বাঁদরের ভালবাসার এমন এক কাহিনি সামনে আনল যা দেখে অনেক মানুষের চোখ জলে ভরেছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026