National

বন্ধুকে টাকা পাঠাতেই ৭৫৩ কোটির মালিক যুবক

এক বন্ধুকে তিনি ২ হাজার টাকা পাঠিয়েছিলেন। তারপরই তিনি দেখেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৫৩ কোটি টাকা ঢুকেছে। যা দেখে তিনি নিজেও তাজ্জব হয়ে যান।

এক বন্ধুকে তিনি ২ হাজার টাকা পাঠিয়েছিলেন। নিজের অ্যাকাউন্ট থেকে অনলাইনে এই টাকা তিনি পাঠান। পেশায় ওষুধের দোকানের কর্মচারি মহম্মদ ইদ্রিস বন্ধুকে টাকা পাঠানোর পর একটি মেসেজ পান ব্যাঙ্ক থেকে। সেখানে তিনি দেখেন তাঁর অ্যাকাউন্টে ৭৫৩ কোটি টাকা ঢুকেছে। অর্থাৎ তিনি রাতারাতি কোটিপতি!

নিজেই বিশ্বাস করতে পারছিলেননা যা দেখছেন তা সত্যি কিনা। তবে ঘোর যখন ভাঙে তখন ইদ্রিসের মনে হয় কোথাও নিশ্চয়ই কোনও ভুল হচ্ছে।

ইদ্রিস অ্যাকাউন্ট থেকে এক টাকাও না তুলে বরং ব্যাঙ্কে ফোন করেন। ব্যাঙ্কের তরফ থেকে বিষয়টি জানার পর আর সময় নষ্ট করা হয়নি। ইদ্রিসের অনুমতির তোয়াক্কা না করেই দ্রুত তাঁর ওই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় ব্যাঙ্ক।

কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের চেন্নাইয়ের একটি শাখায় অ্যাকাউন্ট রয়েছে বছর ৩০-এর ইদ্রিসের। তিনি চেন্নাইতেই একটি ওষুধের দোকানে কাজ করেন। তিনি নিজে যথেষ্ট সততার পরিচয় দেন।

এক টাকাও না তুলে ইদ্রিস ব্যাঙ্ককে পুরো বিষয়টিই জানান। ব্যাঙ্কের তরফেও এটা বলা হয় যে কোনও প্রযুক্তিগত ত্রুটির কারণেই ইদ্রিসের অ্যাকাউন্টে ওই বিপুল অঙ্কের টাকা চলে গিয়েছিল। পরে অবশ্য ব্যাঙ্ক তাদের ভুল শুধরে যা করণীয় তা করে।

রাতারাতি কোটিপতি হয়েও বেশিক্ষণের জন্য তা আর থাকলেন না ইদ্রিস। তবে এই ঘটনা নতুন নয়। এর আগেও এমন ঘটনা এ দেশে ঘটেছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026