National

তরুণীর হাত ধরে ইউক্রেন যুদ্ধের অন্য ছাপ পড়ল গয়ার ফল্গু নদীর পারে

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ এখনও অব্যাহত। সেই যুদ্ধের একটা অন্য ছাপ এসে পড়ল গয়া শহরের ফল্গু নদীর ধারে। একটু অন্যরকম শোনালেও এটাই ঘটেছে।

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ এখনও অব্যাহত। ধ্বংসলীলা চলছে। ইউক্রেনের অনেক শহর কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। তবে সে যুদ্ধের কোনও সরাসরি প্রভাব অন্যকোনও দেশে পড়েনি। তবে একটা অন্য ছাপ কিন্তু ভারতের গয়া শহরের ফল্গু নদীর ধারে দেখলেন স্থানীয় মানুষজন থেকে পর্যটক সকলেই।

ইউক্রেনের এক তরুণী এই যুদ্ধের সময় তাঁর বাবা ও মাকে হারিয়েছেন। মৃত বাবা মায়ের জন্য তিনি এসেছিলেন পিণ্ডদান করতে।

এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না গয়ায় অনেকেই পিণ্ডদান করে থাকেন। তবে তা যে সুদূর ইউক্রেনের এক তরুণীকেও প্রভাবিত করতে পারে তা ফল্গু নদীর ধারে দেখা গেল।

গয়ায় ফল্গু নদীর ধারে অবস্থিত বিষ্ণুপাদ মন্দিরের চত্বরে ইউলিয়া জিটো নামে ওই তরুণী তাঁর বাবা মায়ের পিণ্ডদান করলেন। যাবতীয় রীতি মেনেই এই পিণ্ডদান করলেন ইউলিয়া।

তবে ইউক্রেনের এই তরুণী শুধু তাঁর বাবা মায়ের পিণ্ডদানই করলেন না, একইসঙ্গে ইউক্রেনে রাশিয়ার আক্রমণে যতজনের মৃত্যু হয়েছে তাঁদের সকলের আত্মার শান্তি কামনা করে যে সনাতনি রীতি রয়েছে তার সব কিছু পালন করলেন নিখুঁত ভাবে।

ইউলিয়া জানিয়েছেন, তিনি এর আগে একবার গয়ায় এসেছিলেন। তখন এই পিণ্ডদানের বিষয়টি দেখে গিয়েছিলেন। তাই এবার দ্বিতীয়বার ফিরে এসে বাবা মায়ের পিণ্ডদান করলেন।

এটা করে তিনি মানসিকভাবে অনেকটা শান্তি পেলেন বলেও জানিয়েছেন ওই ইউক্রেনীয় তরুণী। সব সেরে ১৩ অক্টোবর ইউলিয়া ফিরে যাবেন নিজের দেশে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026