কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে হাসপাতাল, প্রতীকী ছবি
দুর্গাপুজো দরজায় কড়া নাড়ছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্রস্তুতিও চলছে জোরকদমে। বাংলা যখন দুর্গাপুজোয় মেতে ওঠে তখন ভারতের বিভিন্ন প্রান্তে নবরাত্রি পালিত হয়। গুজরাটে নবরাত্রি বিশেষ সাড়ম্বরে পালিত হয়। নবরাত্রি মানেই সেখানে গরবা নাচ। গরবা নাচ ছাড়া নবরাত্রি সেখানে অসম্পূর্ণ।
এই সনাতনি নৃত্যধারা যাতে নবরাত্রির সময় দক্ষতার সঙ্গে উপস্থাপিত করা যায় সেজন্য অনেক আগে থেকেই সেখানে বিভিন্ন বয়সের নারী পুরুষ অনুশীলনও শুরু করে দেন। যা এখন জোরকদমে চলছে। আর সেখানেই একটি কালো ছায়া এসে পড়েছে।
গত ২০ সেপ্টেম্বর থেকে এখনও গরবা নাচের প্রস্তুতি নিতে গিয়ে ১১ জন প্রাণ হারিয়েছেন। সবই হৃদরোগে আক্রান্ত হয়ে। গরবা অনুশীলনে এই হৃদরোগ কিন্তু বয়স্কদের নয়, বরং ৪৫ বছরের নিচের নারী পুরুষের মধ্যে বেশি দেখা যাচ্ছে।
জামনগরের ১৯ বছরের এক ইঞ্জিনিয়ারিং ছাত্র ও ২৪ বছরের জুনাগড়ের এক তরুণের মৃত্যু হয়েছে গরবা নাচের সময়। মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে।
নবরাত্রিতে গরবা নাচের কথা মাথায় রেখে রাজকোট সিভিল হাসপাতালে ৫০টি বেডের আলাদা একটি হৃদরোগ ওয়ার্ড খোলা হয়েছে। সেখানে ২০টি পুরুষ, ২০টি মহিলা বেড রয়েছে।
আর ১০টি বেড রাখা হয়েছে সংকটজনক রোগীদের কথা মাথায় রেখে। গরবা নাচের সময় হৃদরোগে আক্রান্ত হলে যাতে দ্রুত চিকিৎসা দেওয়া যায় সেজন্যই এই বন্দোবস্ত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…