মঙ্গলসূত্র খেয়ে ফেলা মোষ, ছবি – সৌজন্যে – এক্স – @AHindinews
ভারতে বিবাহিতা মহিলারা গলায় মঙ্গলসূত্র পরে থাকেন। এমনই এক সোনার মঙ্গলসূত্র গলা থেকে খুলে রেখে স্নানে গিয়েছিলেন এক মহিলা। সেটি রেখেছিলেন একটি প্লেটে। যে প্লেটে বাদামের খোসাও ছাড়িয়ে রাখা ছিল।
সেই বাদামের খোসা প্লেট থেকে নিয়ে দিব্যি খেয়ে ফেলে ওই বাড়িরই পোষা মোষ। এদিকে ওই মহিলার স্নানের বেশ কিছুক্ষণ পর মনে পড়ে যে মঙ্গলসূত্রটি পরা হয়নি। তিনি সেটি পরতে গিয়ে আর খুঁজে পাননি।
মহিলা মনে করার চেষ্টা করেন যে কোথায় তিনি সেটি শেষবার দেখেছিলেন বা রেখেছিলেন। তাঁর মনে পড়ে যায় যে তিনি মঙ্গলসূত্রটি ওই প্লেটে খুলে রেখেছিলেন।
এবার তিনি বুঝতে পারেন প্লেটের বাদামের খোলার সঙ্গে মোষটি তাঁর সোনার দেড় লক্ষ টাকা দামের মঙ্গলসূত্রটিও খেয়ে ফেলেছে। দ্রুত পরিবারের সকলকে বিষয়টি জানান তিনি।
মহারাষ্ট্রের ওই পরিবার দ্রুত মোষ নিয়ে হাজির হয় পশু হাসপাতালে। সেখানে মোষটির এক্স-রে করে দেখা যায় তার পেটে হারটি রয়েছে। চিকিৎসকেরা অপারেশন করে হারটি বার করার সিদ্ধান্ত নেন। অপারেশন হয়। অবশেষে হারও বার হয়।
২ ঘণ্টার ওপর সময় ধরে অপারেশনের শেষে হারটি বার করতে পেরে খুশি চিকিৎসকেরা। তবে তাঁরা এটাও মনে করছেন যে ওই মহিলা একটু সাবধান হলে হয়তো মোষটির অপারেশনের দরকার পড়ত না। ঘটনাটির পর মোষটিকে দেখতে স্থানীয় মানুষের ভিড় জমে যায়।
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…