National

গাড়ির ওপর চড়ে টাকা ওড়াল যুবক, টাকা নিতে হুড়োহুড়িতে যানজট

একটি ওয়েব সিরিজে পর্দায় যা হল, তা এবার বাস্তবে করে দেখাল এক যুবক। একটি গাড়ির ওপর দাঁড়িয়ে রাস্তায় টাকা উড়িয়ে যানজট করে দিল সে।

একটি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মানি হাইস্ট’-এর একটি দৃশ্য যেন রিল থেকে বেরিয়ে রিয়েল বা বাস্তব জীবনে সামনে এল। একটি গাড়ির পিছনের ট্রাঙ্কের মাথার ওপর চড়ে দাঁড়িয়ে আছে এক যুবক। গায়ে লাল রংয়ের জাম্পস্যুট। মুখ ঢাকা সালভাদোর দালি ফেস মাস্ক-এ। গাড়িটির মাথায় এভাবে দাঁড়িয়ে আছে ওই যুবক।

দাঁড়িয়ে আছে এক জনপ্রিয় মলের সামনের ব্যস্ত রাস্তার ওপর। গাড়ির ওপর দাঁড়িয়ে তারপর সে ছুঁড়তে শুরু করে টাকা। অধিকাংশই ২০ টাকার নোট।

রাস্তার ওপর টাকা উড়ছে দেখে অনেকেই হাজির হন সেখানে। টাকা কুড়োতে হুড়োহুড়ি পড়ে যায়। এদিকে মানুষের এই টাকা কুড়োতে হইচইয়ের জেরে রাস্তায় প্রবল যানজটের সৃষ্টি হয়।

একেবারে মানি হাইস্ট-এর পোশাকে সেজে যুবক টাকা উড়িয়ে একসময় নেমে আসে গাড়ির মাথা থেকে। তারপর পিঠে ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়।

ঘটনাটি ঘটেছে জয়পুরের মালব্য নগর এলাকার গৌরব টাওয়ারের সামনে। গৌরব টাওয়ারের সামনে রাস্তায় এই কারণে এতই প্রবল যানজটের সৃষ্টি হয় যে সে জট ছাড়তে অনেক সময় লেগে যায়।

এদিকে এই টাকা ওড়ানোর ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় নেয়নি। পুলিশও সোশ্যাল মিডিয়া থেকেই এই ঘটনার কথা জানতে পারে। তারপর সেখানে হাজির হয়। শুরু হয় তদন্ত। তদন্তে নেমে পুলিশ অবশেষে ওই যুবকের খোঁজ পায়। তাকে তার বাড়ি থেকেই গ্রেফতার করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026