National

সাদা তুলোয় গোলাপি কামড়

সাদা তুলোয় এবার গোলাপি কামড়। যা কার্যত তুলতুলে শ্বেতশুভ্র তুলো পাওয়াই দুষ্কর করে তুলেছে। পাক ভারত সীমান্তেও গোলাপি তাণ্ডব চলছে।

সাদা তুলোর কদর আগেও ছিল এখনও আছে। যদিও কিছু কারখানাজাত দ্রব্য এখন তুলোর পরিপূরক হিসাবে বাজারে এসেছে। তবে তুলো এখনও তুলোই আছে। তার সমান্তরাল এখনও কেউ হয়ে উঠতে পারেনি। ভারতে তুলোর চাহিদা খুব। তুলো দিয়ে বিছানা, বালিশ, তোষক তো আছেই, এ ছাড়াও তুলো দিয়ে পুতুল সহ নানা দ্রব্য তৈরি হয়।

এই তুলো চাষে ভারতে অন্যতম হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানের মত রাজ্যগুলি। এরমধ্যে রাজস্থানে পাকিস্তান লাগোয়া সীমান্ত এলাকার বড় অংশ জুড়ে কৃষকদের ভরসা তুলো চাষ।

হনুমানগড়, অনুপগড় বা শ্রীগঙ্গানগর-এর মত জায়গাগুলিতে একরের পর একর জমি জুড়ে তুলো চাষ হয়ে চলেছে। সেই তুলোয় এবার গোলাপি আতঙ্ক।

পিঙ্ক বোলওয়ার্ম নামে এক ধরনের কীট এমন দাপট শুরু করেছে যে তুলো কৃষকদের মাথায় হাত পড়েছে। এটা গত কয়েক বছর ধরেই চলছে। কিন্তু এ বছর তা মাত্রা ছাড়িয়েছে।

সেপ্টেম্বর ও অক্টোবরে তুলো ঘরে তোলার কাজ করেন কৃষকরা। এবার সে কাজ করতে গিয়ে বিশেষত রাজস্থানের তুলো উৎপাদনের জন্য বিখ্যাত অঞ্চলগুলির কৃষকরা স্বাভাবিকের চেয়ে অনেক কম তুলো ধরে তুলতে পেরেছেন। বাকিটা কার্যত নষ্ট হয়েছে পিঙ্ক বোলওয়ার্ম নামে কীটের কারণে বলে দাবি করেছেন তাঁরা।

এমন অবস্থা যে এবার কৃষকরা প্রাকৃতিক দুর্যোগ ঘোষণার জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ হিসাবে সরকার ঘোষণা করলে তাঁরা ক্ষতিপূরণ পাবেন। যা তাঁদের ক্ষতির কিছুটা অন্তত পূরণ করতে পারবে। কারণ তাঁদের লাভের গুড় কার্যত পিঙ্ক বোলওয়ার্ম খেয়ে নিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026