National

পাইলট বা বিমানকর্মী, ভবিষ্যতে পারফিউম মাখলেও বিপদে পড়তে পারেন

পাইলট হোন বা বিমানকর্মী, যাঁরা বিমানে যাত্রীদের সঙ্গে যাত্রা করছেন, তাঁরা গায়ে সেন্ট লাগালেও এবার বিপদে পড়ে যেতে পারেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

বাড়ির বাইরে দীর্ঘ সময় কাটানোর হলে গায়ে প্রথমে না হলেও পরে ঘাম থেকে দুর্গন্ধ ছড়াতে পারে। এজন্য অনেকেই গায়ে বডি স্প্রে বা সেন্ট লাগিয়ে বার হন। বিমান যাত্রা দীর্ঘ সময়ের যাত্রা। সেখানে অনেক যাত্রীর সঙ্গে সময় কাটাতেও হয় বিমানকর্মীদের। পাইলটকেও দীর্ঘ সময় বিমান চালাতে হয়। তাই তাঁরা সেন্ট মেখে থাকতেই পারেন।

কিন্তু ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ-র নতুন প্রস্তাবিত একটি নিয়ম বলছে সেন্টও লাগাতে পারবেননা পাইলট বা বিমানকর্মীরা। তাঁরা কোনও ওষুধ, মাউথ ওয়াশ, টুথ জেল, পারফিউম ব্যবহার করে বিমানে উঠতে পারবেননা। কারণ এগুলিতে অ্যালকোহল ব্যবহার হয়।

আর অ্যালকোহল শ্বাস পরীক্ষা করার সময় যন্ত্রে ধরা পড়তে পারে। সেক্ষেত্রে ব্রিদ অ্যানালাইজার টেস্টে পজিটিভ আসবে। তাই এগুলি ব্যবহার করতে পারবেননা পাইলট বা বিমানকর্মীরা।

যদি কোনও বিমানকর্মীকে এমন কোনও ওষুধ শারীরিক কারণে খেতে হয় তাহলে তাঁকে আগেই তা তাঁর বিমান সংস্থার চিকিৎসককে জানাতে হবে।

এদিকে পারফিউম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। অ্যালকোহল পান হোক বা মাউথ ওয়াশ বা টুথ জেল হোক বা কোনও অ্যালকোহল আছে এমন ওষুধের ক্ষেত্রে তা ব্রিদ টেস্টে ধরা পড়ে যেতে পারে। দেখাতে পারে অ্যালকোহলের উপস্থিতি।

কিন্তু পারফিউমে অ্যালকোহল ব্যবহার হলেও তা খাওয়া হয়না। গায়ে মাখা হয়। সেক্ষেত্রে ব্রিদ টেস্টে তা ধরা পড়বে কেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026