National

বিরল সম্পদের সম্ভার, গোটা বিশ্বকে চেয়ে থাকতে হবে দেশের দিকে

বাংলারই প্রতিবেশি। পাহাড় ঘেরা সবুজ এ রাজ্যে এমন এক বিরল সম্পদ রয়েছে যা গোটা বিশ্বকে দেশের মুখাপেক্ষী করে তুলতে পারে।

ঝাড়খণ্ড গোটা বিশ্বের কাছে পরিচিত একটি বিশেষ খনিজ সম্পদের জন্য। তবে তা আজকে নয়। যখন ঝাড়খণ্ড তৈরি হয়নি, ছিল বিহার, তখনও এই অঞ্চলের বিশেষ কদর ছিল তার উৎকৃষ্ট মানের অভ্রের জন্য। অধুনা ঝাড়খণ্ডও অভ্রের জন্য বিখ্যাত। কিন্তু এই অভ্রের কথা তো সকলের জানা।

ঝাড়খণ্ডে এমনও এক খনিজ সম্পদের বিরল সম্ভার রয়েছে যা আগামী দিনে ভারতের চেহারা বদলে দিতে পারে। গোটা বিশ্বকে ঝাড়খণ্ডের হাত ধরে ভারতের মুখাপেক্ষী করে তুলতে পারে।

ঝাড়খণ্ডে রয়েছে প্রচুর পরিমাণে লিথিয়াম। লিথিয়ামকে বলা হয় কসমিক খনিজ। যা দেশের শক্তি উৎপাদন ক্ষেত্রের চেহারা বদলে দিতে পারে। যা আখেরে দেশের চেহারা বদলে দেবে।

বিশ্ব এখন জিরো কার্বন গ্রিন এনার্জির কথা বলছে। এই শক্তিই আগামী দিনে বিশ্বের চালিকা শক্তি হতে চলেছে। প্রকৃতিকে রক্ষা করতে এ ছাড়া উপায় নেই। লিথিয়াম সেই শক্তির উৎস।

ভারতে আগামী দিনে ব্যাটারি চালিত বাস বা অন্য কোনও গাড়িকে যদি দেশের প্রধান পরিবহণের জায়গায় তুলে আনতে হয়, অনেক ইভি বাস বা গাড়ি তৈরি করতে হয় তাহলেও এই লিথিয়াম এক অন্যতম ভরসা হতে পারে।

এমনকি এখন যেমন ঝাড়খণ্ডের অভ্র বিশ্ব প্রসিদ্ধ, আগামী দিনে এই লিথিয়ামও বিশ্ব প্রসিদ্ধ হতে সময় লাগবেনা। ঝাড়খণ্ডের লিথিয়াম বিশ্বের বিভিন্ন দেশে রফতানিও হতে পারে আগামী দিনে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026