National

টার্গেট এক ছাত্রী, পুরনো পোশাকে স্কুলে ঢুকে কাণ্ড ঘটাল প্রাক্তন ছাত্র

এক ছাত্রী ছিল তার লক্ষ্য। সেই ছাত্রী পর্যন্ত পৌঁছতে গিয়ে স্কুলের পুরনো পোশাক গায়ে চাপিয়ে ছাত্র সেজে স্কুলে ঢুকে কাণ্ড ঘটাল ওই স্কুলেরই এক প্রাক্তন ছাত্র।

শুরুটা হয়েছিল গত ২৩ সেপ্টেম্বর। ওইদিন স্কুল থেকে এক ছাত্রী রাস্তায় বার হওয়ার পর তাকে লক্ষ্য করে নানা কটূক্তি করতে থাকে এক ১৯ বছরের তরুণ। ওই ছাত্রী যে স্কুলে পড়ে ওই তরুণ সেই স্কুলেরই প্রাক্তন ছাত্র। সেদিন তরুণের কথায় গুরুত্ব না দিয়ে বাড়ি ফিরে যায় ওই ছাত্রী।

কিন্তু সোমবার ওই ছাত্র ফের ফেরত আসে। এবার আর রাস্তায় নয়। ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র হওয়ায় তার কাছে তার পুরনো স্কুল ইউনিফর্ম থেকে গিয়েছিল।

সে সেটাই গায়ে চড়িয়ে স্কুলের ছাত্ররা যেমন পিঠে ব্যাগ নিয়ে স্কুলে ঢোকে তেমনই স্কুলের ছাত্র সেজে সে স্কুলে ঢুকে সোজা ওই ছাত্রীর ক্লাসে এসে হাজির হয়।

তাকে দেখে এবার অনেক ছাত্রছাত্রীই চিনতে পারে যে ওই ছাত্র স্কুলের প্রাক্তনী। দ্রুত তারা ক্লাস টিচারকে জানায় বিষয়টি। ক্লাস টিচার হেডমাস্টারকে জানান।

হেডমাস্টার স্কুলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ওই ছাত্রকে বার হওয়া থেকে আটকানোর চেষ্টা করেন। বেগতিক বুঝে ওই ছাত্র এবার ছাত্রীর ক্লাস থেকে বেরিয়ে স্কুলের একটি পাঁচিল টপকে চম্পট দেয়। কিন্তু স্কুলের গেটে তার ২ চাকা যান এবং স্কুল ব্যাগ হিসাবে যেটি সে পিঠে করে স্কুলে এসেছিল সেটা ফেলে যায়।

স্কুল কর্তৃপক্ষ ওই ব্যাগ ও দ্বিচক্র যানটি পুলিশের হাতে তুলে দেয়। দ্রুত তদন্তে নেমে মোহিত রাজপুত নামে ওই ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে লখনউতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026