National

ফের পুলিশের জালে ‘বাবা’, এবার খুনের অভিযোগ

ভারতে স্বঘোষিত বাবাদের সময়টা ভাল যাচ্ছে না। একের পর এক গারদের পিছনে যেতে হচ্ছে তাদের। কারণও ভয়ংকর। কখনও ধর্ষণ, তো কখনও খুন। দুষ্কৃতী কার্যকলাপ। এরাই নাকি এতদিন শিষ্য পরিবেষ্টিত হবে বাবা সেজে বসেছিল। বাবা রাম রহিমের কাণ্ডকারখানা জানতে দেশে কেন বিদেশেরও কারও বাকি নেই। শনিবার তার বিরুদ্ধে খুনের অভিযোগের শুনানি। তার আগেই শনিবার সকালে গ্রেফতার হল আর এক স্বঘোষিত বাবা। বাবা প্রতিভানন্দ। ২০১৩ সালে সুপারি দিয়ে বহুজন সমাজ পার্টির নেতা তথা শিল্পপতি দীপক ভরদ্বাজকে খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

দীপক খুনের পর থেকেই ফেরার ছিল বাবা প্রতিভানন্দ ওরফে মাচেন্দ্রনাথ। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে এদিন তারা খবর পায় প্রতিভানন্দ গাজিয়াবাদ জংশনে ঘুরঘুর করছে। তখনই পুলিশ এলাকা ঘিরে ফেলে পাকড়াও করে বাবাকে। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। ২০০৯ সালে উত্তরপ্রদেশ নির্বাচনে সবচেয়ে ধনী প্রার্থী ছিলেন বিশাল ভরদ্বাজ। ‌যাঁর ঘোষিত সম্পত্তি ছিল ৬০০ কোটি টাকার।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026