National

এ পাখি এখনও আছে, ঘাঘরার ধারে দেখা মিলতে অবাক পক্ষীবিদরাও

অনেকেরই ধারনা ছিল এ পাখি আর হয়তো এ পৃথিবীতে নেই। কিন্তু আচমকাই ঘাঘরার ধারে তাকে বসে থাকতে দেখে নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছেন না পক্ষীবিদরা।

এ পৃথিবীতে এমন অনেক পশুপাখি এসেছে। তারপর দীর্ঘ সময় তারা এই পৃথিবীর বুকে ঘুরে বেরিয়েছে। একটা সময়ের পর তারা অবলুপ্তও হয়ে গেছে। আবার কিছু প্রাণি এখন বিরল বা অতি বিরল তালিকার অন্তর্ভুক্ত। তাদের রক্ষা করতে মানুষ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তারপরেও এমন কিছু পশুপাখি রয়েছে যাদের দীর্ঘ সময় দেখা পাওয়া যায়না।

অনেক বিশেষজ্ঞ মনে করেন হয়তো তারা একেবারেই হারিয়ে গেল পৃথিবী থেকে। আবার কেউ আশায় থাকেন হয়তো কখনও ফের দেখা মিলবে তাদের। এমনই একটি পাখি ইন্ডিয়ান স্কিমার।

ইন্ডিয়ান স্কিমার অতি বিরল তালিকার অন্তর্ভুক্ত একটি পাখি। যার দীর্ঘকাল দেখা মেলেনি। তাই কেউ কেউ ভাবতে শুরু করেছিলেন এ পাখির আর দর্শন হয়তো পাওয়া যাবেনা। কিন্তু পাওয়া গেল।

দেখতে কিছুটা অদ্ভুত এই ইন্ডিয়ান স্কিমারের দেখা মিলল উত্তরপ্রদেশের দুধওয়া ব্যাঘ্র অভয়ারণ্যের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ঘাগরা নদীর ধারে। এ পাখির দেখা মিলতে কার্যত উচ্ছ্বসিত পক্ষীবিদরা।

নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছেন না পক্ষীবিদরা। তাঁদের ধারনা এ পাখি হয়তো হারিয়েই গিয়েছিল চিরদিনের মত। কিন্তু তাকে পাওয়া গেল।

লাল ঠোঁট, শরীরটা কালচে, গলার কাছটা অনেকটা সাদা, সবচেয়ে বড় কথা এই পাখির শরীরের পিছনের অংশটা অনেকটা লম্বা। যা অন্য পাখির ক্ষেত্রে সচরাচর চোখে পড়ে না।

পক্ষীবিদদের ধারনা একবার যখন ঘন অরণ্যের মাঝে নদীর ধারে এ পাখির দেখা মিলেছে, তখন এই জঙ্গলে এই পাখি আরও রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026