National

৮৬ বছরের ইতিহাসের শেষ, থামল দোতলার রাজকীয় চাকা

৮৬ বছরের ইতিহাস। অনেক পরিবর্তন দেখেছে সে। কত মানুষই এল গেল। তার কোলে বসে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছল। সেই ইতিহাসে দাঁড়ি পড়ল।

কলকাতার রাস্তায় দোতলা বাসের পথচলা শুরু হয়েছিল সেই ১৯২০ সালে। তারপর দীর্ঘ পথ অতিক্রম করে সেই যাত্রা থামে ২০০৫ সালে। কলকাতার রাস্তায় ইতিহাস হয়ে যায় ডবলডেকার। কিন্তু তখনও মুম্বই নগরীর বুকে বেস্ট-এর ডবলডেকার বাস তার যাত্রা চালিয়ে যাচ্ছিল। সেই দোতলা বাসে যাত্রীও কম হচ্ছিল না।

প্রচুর মানুষকে কোলে নিয়ে সেই রাজকীয় ডবলডেকার দিব্যি ছুটে চলছিল মায়ানগরীর রাজপথ ধরে। কিন্তু সেই ইতিহাসেই এবার ইতি পড়ল। মুম্বইতে শেষ দোতলা বাসের যাত্রা।

৮৬ বছর ধরে মু্ম্বইয়ের রাজপথে শাসন চালানোর পর শুক্রবার রাত থেকে আনুষ্ঠানিকভাবে স্তব্ধ দোতলা বাসের পথচলা। এবার সে বেঁচে থাকবে ছবিতে। দক্ষিণ মুম্বইতে শেষ ৫টি ডবলডেকার বাস এখনও চলছিল টিমটিম করে। সেই যাত্রাও শেষ হয়ে গেল।

৮৬ বছরের বৃদ্ধ দোতলা বাস এবার অবসর নিলেও মুম্বই শহর থেকে কিন্তু দোতলা বাস হারিয়ে যাচ্ছেনা। ১৬টি শীতাতপ নিয়ন্ত্রিত বৈদ্যুতিন দোতলা বাস চালু হচ্ছে শহরে। অবসর নেওয়া দোতলা বাস ছিল এসি ছাড়া বাস। নতুন যে বাস রাস্তায় নামছে তাতে এসি থাকছে।

মুম্বই শহরে অবশ্য দোতলা বাস প্রথম পথে নামে কলকাতায় দোতলা বাস নামার অনেকটা পরে। ১৯৩৭ সালে প্রথমবার মুম্বইয়ের মানুষ অবাক বিস্ময়ে দেখেন তাঁদের রাস্তা দিয়ে দোতলা বাস ছুটে যাচ্ছে।

শুরুতেও কলকাতা ছিল এগিয়ে। থামাতেও কলকাতাই এগিয়ে রইল। ২০০৫ সালে কলকাতা দোতলা বাসের অবসর দেখলেও মুম্বই দেখল ২০২৩ সালে এসে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026