দিল্লি মেট্রোর মিলেনিয়াম সিটি সেন্টার স্টেশন, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
রেলস্টেশনের নাম বদল যে হয়না তা নয়। অনেক স্টেশনের নামই পরে বদল করা হয়েছে। একটি রেলস্টেশনের নাম বদল খবরও হয়। কিন্তু এই ভারতেই এমন একটি স্টেশন রয়েছে যার নাম একদিনেই ৩ বার বদল করা হয়। যা কার্যত ভারতীয় রেলের কাছে ইতিহাস।
হরিয়ানার গুরুগ্রামে যে মেট্রো রেলের লাইন গিয়েছে তার হলুদ লাইন বা ইয়েলো লাইনে একটি স্টেশন ছিল হুডা সিটি সেন্টার। যার নাম বদলের কথা মেট্রো রেলের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়।
গত ৩ জুলাই সোমবার সকালের দিকে মেট্রো রেলের তরফে জানানো হয়েছিল স্টেশনটির নাম বদলে যাচ্ছে। হুডা সিটি সেন্টার বদলে এই মেট্রো স্টেশনের নাম হচ্ছে গুরুগ্রাম সিটি সেন্টার।
সকলে যখন এই নতুন নাম নিয়ে চর্চা শুরু করেছেন ঠিক তখনই ফের সোশ্যাল মিডিয়ায় মেট্রো রেলের তরফে জানানো হয় গুরুগ্রাম সিটি সেন্টার নামটিতে একটি পরিবর্তন করা হচ্ছে। নাম হচ্ছে মিলেনিয়াম সিটি সেন্টার।
এবার এই নতুন নাম নিয়ে স্থানীয় মানুষ কথা বলতে শুরু করেন। ওইদিনই সন্ধের পর ফের সোশ্যাল মিডিয়ায় মেট্রোর তরফে জানানো হয়, মিলেনিয়াম সিটি সেন্টার নামেও পরিবর্তন করা হচ্ছে। ওই স্টেশনের নতুন নাম হচ্ছে মিলেনিয়াম সিটি সেন্টার গুরুগ্রাম।
একই দিনে ৩ বার নাম বদল করে অবশেষে হুডা সিটি সেন্টারের নাম বদলে হয় মিলেনিয়াম সিটি সেন্টার গুরুগ্রাম। সেই নামে অবশ্য এখনও কোনও বদল হয়নি।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…