National

মাঝরাস্তায় বাস চুরি করে যাত্রীদের কাছ থেকে ভাড়া কেটে পালাল চোর

এমন আজব কাণ্ড কেউ কখনও শুনেছেন কি। একটি রুটে চলা সরকারি বাস মাঝরাস্তায় চুরি হয়ে গেল। তারপর যাত্রীদের কাছ থেকে ভাড়া কেটে পালাল চোর।

অনেক যাত্রী নিয়ে বাসটি ছুটে যাচ্ছিল গন্তব্যে। লম্বা রুট। রাতেও বাস ছুটবে। তাই সরকারি পরিবহণের সেই বাসের চালক, কন্ডাক্টর এবং ইচ্ছুক যাত্রীরা রাতের খাবার খেতে নেমেছিলেন একটি ধাবায়। সেখানে সকলে রাতের খাবার শেষ করছিলেন। খাবার খেয়ে বাসে লম্বা সফর।

এদিকে বাস চালক খেতে ব্যস্ত দেখে এক ব্যক্তি লুকিয়ে উঠে পড়ে বাসটিতে। তারপর বাস নিয়ে চম্পট দেয়। তাঁর বাস নিয়ে কেউ চলে যাচ্ছে দেখে বাস চালক দ্রুত তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন।

এদিকে বাস চুরি করে একটি স্টপেজে বাসটিকে দাঁড় করায় ওই চোর। সেখানে অনেক যাত্রী হায়দরাবাদ যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। তাঁদের ভাড়া কেটে এক এক করে বাসে তোলে সে।

কন্ডাক্টর কোথায় জিজ্ঞেস করায় জানায় সে কাছেই আছে। রাস্তায় বাসে উঠে পড়বে। তাই চালক হয়ে তাঁকেই ভাড়া সংগ্রহ করতে হচ্ছে। সব যাত্রী ভাড়া দিয়ে বাসে উঠে পড়ার পর বাসটি প্রবল গতিতে ছুটতে শুরু করে। এভাবে বাসটি ছুটতে থাকায় সন্দেহ হয় যাত্রীদের। অনেকে সেই চালকের ছবিও তোলেন।

এদিকে রাস্তায় এক জায়গায় বাসের তেল ফুরিয়ে যায়। বাস দাঁড়িয়ে পড়ে। এই সময় ওই বাস চোর চালকের আসন থেকে নেমে সংগ্রহ করা ভাড়া নিয়ে সেখান থেকে চম্পট দেয়।

যাত্রীরা পুলিশে খবর দেন। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সিদ্দিপেটে। পুলিশ সিসিটিভি ফুটেজ ও যাত্রীদের দেওয়া তথ্য ও ছবির ভিত্তিতে ওই বাস চোরকে গ্রেফতারও করে ফেলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026