National

ছাগল মালিকের গোপনাঙ্গ কামড়ে দিলেন প্রতিবেশি, বিবাহিত জীবন নিয়ে চিন্তায় আহত

এক ছাগল মালিকের গোপনাঙ্গ কামড়ে দিলেন তাঁরই প্রতিবেশি। এখন সেই আহত ব্যক্তি চিন্তায় পড়েছেন। তাঁর আশঙ্কা স্বাভাবিক বিবাহিত জীবন নিয়ে।

তাঁর বাড়িতে কয়েকটি ছাগল রয়েছে। তারা চড়তে বেরিয়ে ঢুকে পড়ে ওই প্রতিবেশির বাড়িতে। ওই প্রতিবেশির দাবি ছাগলগুলি তাঁর বাড়িতে ঢুকে তাঁর অনেক জিনিস নষ্ট করে দিয়েছে। এই নিয়ে ২ প্রতিবেশির ঝগড়া লেগে যায়। ছাগল ঢোকাকে কেন্দ্র করে এই ঝগড়া ক্রমশ হাতাহাতির রূপ নেয়।

এই সময় ছাগলের মালিকের অভিযোগ তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন তাঁর প্রতিবেশি গঙ্গা রাম সিং। তারপর তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে সজোরে কামড়ে দেন তাঁর গোপনাঙ্গ। গোপনাঙ্গে কামড় বসার পর যন্ত্রণায় কাতরে ওঠেন তিনি। তারপর অজ্ঞান হয়ে যান।

দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁর গোপনাঙ্গ পরীক্ষা করে দেখার পর ৪টি সেলাই পড়ে। আপাতত তিনি সুস্থ আছেন। তবে হাসপাতালে শুয়ে ওই ব্যক্তি এখন অন্য চিন্তায় কাতর।

তাঁর আশঙ্কা তাঁর বিবাহিত জীবন হয়তো আর কখনও স্বাভাবিক হবেনা। যেভাবে তাঁর গোপনাঙ্গে কামড় বসেছে, সেলাই পড়েছে, তাতে হয়তো তিনি আর স্বাভাবিক বিবাহিত জীবন যাপন করতে পারবেননা।

যদিও এই আশঙ্কাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না চিকিৎসকেরা। তাঁরা জানিয়েছেন, ৩১ বছরের ওই ব্যক্তির গোপনাঙ্গে কামড় গভীর ঠিকই, তবে কামড়ের জেরে কোনও শিরার কোনও ক্ষতি হয়নি। তাই সময়ের সঙ্গে সঙ্গে তিনি সেরে উঠবেন। স্বাভাবিক জীবনও যাপন করতে পারবেন।

এদিকে যিনি ছাগল মালিকের গোপনাঙ্গে কামড়ে দিয়েছিলেন সেই ২৮ বছরের যুবক গঙ্গা রাম সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026