জুতো, প্রতীকী ছবি
তিনি স্ত্রী ও পুত্রকে নিয়ে মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে। পেশায় তিনি বিচারক। পকসো আদালতের বিচারক তিনি। তিনি মন্দিরে প্রবেশ করার সময় সকলের মত জুতো বাইরেই খুলে রেখে ঢোকেন। কিন্তু পুজো দিয়ে বেরিয়ে এসে দেখেন তাঁর ছেলের জুতো নিয়ে কেউ পালিয়েছে।
ছেলের ১০ হাজার টাকার দামি ব্র্যান্ডের জুতোটি গায়েব হয়ে গেছে। এমন অভিজ্ঞতা দেশের অনেক মানুষেরই আছে। অধিকাংশ মানুষই এই অবস্থায় খালি পায়েই হেঁটে বাড়ি ফেরেন বা কাছের কোনও জুতোর দোকানে গিয়ে একটি জুতো কিনে পরে নেন।
হারানো জুতোর মায়া ত্যাগ করেই অভ্যস্ত সাধারণ মানুষ। কিন্তু রাজস্থানের আলোয়ারের পকসো আদালতের বিচারক জগেন্দ্র কুমার আগরওয়াল তাঁর ছেলের জুতো হারানোর অভিযোগ ডাক মারফত মানক চক থানায় পাঠান।
ওই অভিযোগপত্র পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। ব্রজনিধি মন্দিরের আশপাশের সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তারা। কে ওই জুতো জোড়া মন্দিরের সামনে থেকে নিয়ে পালাল তা চিহ্নিত করতে উঠেপড়ে লেগেছে পুলিশ।
এই ঘটনা কিন্তু দেশের আমজনতার কাছেও একটা উদাহরণ। এবার থেকে জুতো হারালে তাই তা গেছে বলে ছেড়ে না দিয়ে সোজা পুলিশের কাছে যাওয়া উচিত। অভিযোগ জানানো উচিত এই চুরির।
পুলিশ যে এমন অভিযোগ যথেষ্ট গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখে তা কিন্তু রাজস্থানের এই বিচারকের ছেলের জুতো হারানোর তদন্ত থেকেই স্পষ্ট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…