কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে মদের দোকান, প্রতীকী ছবি
আবেদন করা মানেই যে মদের দোকান তৈরিতে ছাড়পত্র পাওয়া এমন কোনও নিশ্চয়তা নেই। পুরোটাই নির্ভর করছে লটারিতে নাম ওঠে কিনা তার ওপর। কিন্তু সরকারের শর্ত ছিল আবেদনপত্রের জন্য যে অর্থ ব্যয় করবেন আবেদকরা তা তাঁরা লটারিতে দোকান না পেলেও ফেরত দেওয়া হবেনা।
অর্থাৎ আবেদনপত্রের সঙ্গে দেওয়া ফি ফেরতযোগ্য নয়। আর আবেদনের ফি কত? আবেদনের ফি ছিল ২ লক্ষ টাকা। যা লটারিতে নাম না ওঠা মানে পুরোটাই গেল।
কিন্তু তাতেও উৎসাহে এতটুকু খামতি খুঁজে পাওয়া যায়নি। তেলেঙ্গানা সরকার রাজ্যে ২ হাজার ৬২০টি নতুন মদের দোকানের লাইসেন্স দেবে। এজন্য আবেদনপত্র চাওয়া হয়েছিল।
দেখা গেছে ১ লক্ষ ৩১ হাজার ৯৫৪ জন ওই ২ লক্ষ টাকা খরচ করেই মদের দোকানের জন্য আবেদনপত্র জমা করেছেন। যা থেকে তেলেঙ্গানা সরকারের আয় হয়েছে ২ হাজার ৬০০ কোটি টাকা।
এবার লটারি হবে। এই ১ লক্ষ ৩১ হাজার ৯৫৪ জনের মধ্যে মাত্র ২ হাজার ৬২০ জনের নাম উঠবে। তাঁদের শিকেয় ছিঁড়বে। বাকিদের ২ লক্ষ টাকা করে রাজ্যের কোষাগারে চলে যাবে। কোনও প্রাপ্তি ছাড়াই।
তেলেঙ্গানা সরকার জানাচ্ছে, এটাই এখনও পর্যন্ত মদের দোকানের লাইসেন্স চেয়ে সবচেয়ে বেশি সংখ্যক আবেদনপত্র। এর আগে এত আবেদন কখনও জমা পড়েনি। কার্যত ২ লক্ষ টাকারও পরোয়া না করে লক্ষাধিক মানুষের এই মদের দোকান করতে চেয়ে আবেদন সরকারকেও অবাক করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…