কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে রেডিও স্টেশন, প্রতীকী ছবি
ইন্টারনেট, টেলিভিশনের যুগেও এফএম রেডিও-র একটা আলাদা জায়গা মানুষের মনে রয়েছে। বাড়ি হোক বা অন্য কোথাও, একটু অবসর পেলে এফএম রেডিও শোনার অভ্যাস অনেকেরই আছে। কিন্তু এবার আর শুধু গান নয়। এবার একটি জেলে চালু হতে চলেছে একটি এফএম রেডিও চ্যানেল।
রেডিও মির্চি, বিগ এফএম, রেডিও রেনবো-র মত এও এক রেডিও চ্যানেল। এখানে অবশ্য শুধু গান হবেনা। বন্দিদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করা, দেশ দুনিয়ায় কোথায় কি হচ্ছে তা জানানো, বন্দিরা কেউ গান, কবিতা বা কোনও সাংস্কৃতিক কাজ করলে তা প্রচার করা।
বন্দিদের এটাও ওই এফএম মারফত জানানো হবে যে তাঁদের কবে মামলা আদালতে উঠছে। জেলের নিয়মকানুন সম্বন্ধেও নিয়মিতভাবে বন্দিদের অবগত করা হবে।
এই এফএম রেডিও চ্যানেলে রেডিও জকির কাজ করবে বন্দিরাই। তাদের মধ্যে থেকে প্রথমে বেছে নেওয়া হবে কয়েকজনকে। তারপর তাদের রেডিও জকির কাজ কীভাবে সামলাতে হয় তার তালিম দেবেন দেশের প্রথমসারির রেডিও জকিরা।
এই এফএম রেডিও চ্যানেলটি কিন্তু সর্বত্র প্রচারিত হবেনা। হবে কেবল কানপুর জেলা সংশোধনাগারে। তার ফ্রিকোয়েন্সিও কেবল জেলের চত্বরের মধ্যেই কার্যকরী হবে। বাইরে নয়।
এই নতুন উদ্যোগের মধ্যে দিয়ে বন্দিদের সংশোধনেরই রাস্তা খুঁজছে প্রশাসন। এভাবে তাদের মধ্যের অপরাধ প্রবণতা কমানোর চেষ্টা করা হচ্ছে। তাদের জীবনের মূল পথে নিয়ে আসার এও এক অভিনব উদ্যোগ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…