National

অমিতাভ বচ্চনই ধরিয়ে দিলেন তাঁর অন্ধ ভক্তকে

যাঁকে চিরকাল ভগবানের নজরে দেখে এসেছে সে, সেই অমিতাভ বচ্চনই কিনা তাকে ধরিয়ে দিলেন। এ আক্ষেপ হয়তো কোনওদিন ভুলতে পারবেনা বিজয়।

অমিতাভ বচ্চনের অন্ধ ভক্তের সংখ্যা এ ভারতে কম নয়। তাঁদেরই একজন বিজয়। অমিতাভ যত সিনেমায় অভিনয় করেছেন তার অনেকগুলিতেই তাঁর নাম ছিল বিজয়। সেই নামটাই কাকতালীয়ভাবে মিলে গিয়েছিল তাঁর ভক্তের ক্ষেত্রেও। বিজয় যাদব ও তার এক বন্ধু সোনু যাদব মিলে স্থির করে যে তারা চুরি করবে।

ইন্দোরের বাসিন্দা আনোয়ার কাদরির বাড়িতে সকলে ঘুমিয়ে পড়ার পর রাতে ২ জন চুরি করতে ঢোকে। নিঃশব্দে চুরিও করে। কেউ টেরও পাননি।

বাড়ির সকলে তখন ঘুমে কাতর। এবার বেরিয়ে যাওয়ার পালা। বমাল সমেত সোনু যাদব বেরিয়ে যায় বাড়ি থেকে। কিন্তু বিজয় সেখানে থেকে যায়।

এক চোর বেরিয়ে গেল অথচ অন্য চোর রয়ে গেল কেন? আসলে চুরি করতে এসেও মাথায় অমিতাভ বচ্চন ঘুরে বেড়াচ্ছিলেন বিজয়ের। আনোয়ারের বাড়ির দেওয়ালে সে একটি পেন দিয়ে শুরু করে অমিতাভ বচ্চনের সিনেমার চোখা চোখা ডায়লগ লেখা। সাড়া জাগানো সব ডায়লগ সে লিখতে থাকে।

এমন সময় ওই ঘরে থাকা একটি কাচের জিনিস তার গায়ে ধাক্কা লেগে পড়ে যায়। কাচ ভাঙার ঝনঝন শব্দে পরিবারের সকলের ঘুম ভেঙে যায়। পুরো পরিবার উঠে পড়ায় আর পালাবার পথ ছিলনা বিজয়ের।

অমিতাভ বচ্চনের ডায়লগ লেখার লোভ সামলাতে না পেরে বিজয় ধরা পড়ে যায়। পুলিশে খবর দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয় কাদরি পরিবার। ইন্দোর পুলিশের তরফ থেকে পুরো ঘটনার বিস্তারিত বিবরণ সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নেওয়া হয়।

News Desk

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026