National

সন্ধেয় বাসস্ট্যান্ডে যুবতীর পোশাক খুলে নিল মদ্যপ, দাঁড়িয়ে দেখলেন সকলে

সন্ধেয় ভরা বাসস্ট্যান্ডে এক যুবতীর পোশাক খুলে নিল এক মদ্যপ যুবক। যুবতীকে রক্ষা করতে না এগিয়ে ছবি তুললেন অনেকে।

সন্ধে রাত বলাই ভাল। ঘড়িতে সাড়ে ৮টা। বাসস্ট্যান্ডে যথেষ্ট মানুষের ভিড়। সেখানেই হাজির হয় এক মদ্যপ যুবক। সঙ্গে তার মা ছিলেন। মদ্যপ অবস্থায় বাসস্ট্যান্ডে হাজির হয়ে সেখানে আচমকাই এক যুবতীর দিকে এগিয়ে যায় সে। তারপর কিছু বুঝে ওঠার আগেই যুবতীর ওপর ঝাঁপিয়ে পড়ে। হেঁচড়া দিয়ে যুবতীর পরনের পোশাক ছিঁড়ে ছিঁড়ে খুলে নিতে থাকে।

কোনওক্রমে ওই মদ্যপের হাত ছাড়িয়ে যুবতী পালানোর চেষ্টা করলেও তাঁকে ছাড়েনি ওই মদ্যপ। পোশাক খোলা চলতেই থাকে। আর তা দেখে আশপাশে দাঁড়িয়ে থাকা অনেকেই চট করে মোবাইল পকেট থেকে বার করে সেই ছবি ক্যামেরাবন্দি করতে থাকেন। কিন্তু কেউ ওই যুবতীকে রক্ষা করতে এগিয়ে আসেননি। এমনকি যুবকের মা পুরো বিষয়টি দাঁড়িয়ে দেখতে থাকেন। ছেলেকে এমন কাজ থেকে বিরত করার কোনও চেষ্টাই তাঁর দিক থেকে দেখা যায়নি।

অসহায় পোশাক ছিঁড়ে খুলে নেওয়া ওই যুবতীর অবস্থা দেখে ওখান দিয়ে যেতে গিয়েও অন্য এক মহিলা দাঁড়িয়ে পড়েন। তিনি প্রতিবাদ করেন।

যুবক এবার ওই যুবতীকে ছেড়ে এই প্রতিবাদ করা মহিলার ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। এমনটা প্রায় ১৫ মিনিট ধরে চলে। আর এই ১৫ মিনিট ধরেই বাসস্ট্যান্ড ভর্তি মানুষ দাঁড়িয়ে দেখতে থাকেন, কিন্তু এগিয়ে আসেননি কেউ।

মদ্যপ ওই যুবক ১৫ মিনিট পর সেখান থেকে চলে গেলে তারপর কয়েকজন এগিয়ে আসেন ওই যুবতীর শরীর অন্য কাপড় দিয়ে ঢেকে দিতে।

২৮ বছরের ওই যুবতী পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নেমে ওই যুবককে গ্রেফতার করে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের বালাজি নগরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026