মাটি খুঁড়ে পাওয়া প্রত্নস্থল, ছবি - আইএএনএস
এ গ্রাম যে ছিল সেকথা জানা ছিল। কিন্তু তা যে মাটির তলায় হারিয়ে যাওয়ার পর খুঁড়ে বার করা হবে তা স্থির ছিলনা। স্থির হয় ২০০৩ সালে। পশ্চিমবঙ্গের কাছেই ঝাড়খণ্ডে পশ্চিম সিংভূম জেলায় খনন শুরু করে এএসআই। অবশেষে মাটি খুঁড়ে বেরিয়ে আসে একটি আস্ত গ্রাম।
এ গ্রামে ৫ শতাব্দী থেকে ১৬ শতাব্দী পর্যন্ত মানুষের দিব্যি বাস ছিল। এ গ্রামে এক রাজা ছিলেন। নাম ছিল বেনি। সেই রাজা এক বিশাল পুকুর খনন করিয়েছিলেন। যার মাপ ছিল ৩৩০ বাই ৩৪০ মিটার।
অতিকায় এই পুকুরের জল নানা কাজে লাগত। বিশাল এই গ্রামের প্রয়োজন মেটাত। এই পুকুর এতটাই বড় ছিল যে তাকে সাগর বলা হত। সেই থেকেই গ্রামের নাম হয় বেনিসাগর।
বেনিসাগর গ্রামে এমন সব মূর্তি পাওয়া গিয়েছে যা অত্যন্ত যত্নের সঙ্গে সংরক্ষিত করেছেন প্রত্নতাত্ত্বিকরা। সেই সঙ্গে এমন কিছু জিনিস পাওয়া গিয়েছে যার রহস্য এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তা নিয়ে বিস্তর গবেষণা চলছে।
এই গ্রামে এমন কিছু শিলা পাওয়া গিয়েছে যার ওপর নারী পুরুষের দৈহিক মিলনের দৃশ্য খোদাই করা রয়েছে। যা থেকে এটা প্রমাণ হয় যে সে সময় নারী পুরুষের মিলন নিয়ে কোনও ছুৎমার্গ এ গ্রামে ছিলনা।
এছাড়া এই গ্রামে এমন কিছু শিলা পাওয়া গিয়েছে যা প্রমাণ করে সে সময় এ গ্রামে চতুর্বেদ চর্চা যথেষ্ট প্রচলিত ছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…