National

হেডস্যারের কাণ্ড দেখে চোখ চাপা দেয় ছাত্রীরা, অনেকে স্কুলেও আসেনা

ক্লাসে হেডস্যারের কাণ্ডে অনেক ছাত্রী স্কুলে আসাই বন্ধ করে দিয়েছে। যারা আসে তারা অনেকে চোখ ঢেকে নেয়। অবশেষে নজরে এল বিষয়টি।

অভিযোগটা অনেকদিন ধরেই অভিভাবক মহল থেকে শোনা যাচ্ছিল। কিন্তু বিষয়টিতে সেভাবে আমল দেয়নি শিক্ষা বিভাগ। কিন্তু এবার একটি ছবি ছড়িয়ে পড়ার পর আর তারা চুপ থাকতে পারল না।‌

ছবিতে দেখা গেছে হেডস্যার ক্লাসে এসে সব পোশাক খুলে খালি গায়ে শুয়ে আছেন। তাঁর শরীরে সুতোর লেশমাত্র নেই। এদিকে ক্লাসে ছাত্রছাত্রীরা রয়েছে।

অভিভাবকরা অনেকদিন ধরেই অভিযোগ করছিলেন যে হেডস্যার ক্লাসে এসে সব পোশাক সেখানেই খুলে রেখে বিশ্রাম নেন। এবার সেই ঘটনা হুহু করে ছড়িয়ে পড়ল।

এক প্রাথমিক স্কুলের এই ঘটনা কিন্তু তোলপাড় ফেলে দেয়। অভিযোগ হেডস্যারের এই কাণ্ডে ক্লাসের ছোট ছোট মেয়েরাও লজ্জায় চোখ ঢেকে নেয়।

অনেক বালিকা হেডস্যারের কাণ্ডের জন্য ক্লাসে আসাই বন্ধ করে দিয়েছে। হেডস্যারের বিরুদ্ধে আরও অভিযোগ তিনি মদ্যপ অবস্থায় ক্লাসে এসে জামাকাপড় সব খুলে ফেলে ঘুমিয়ে পড়েন।

উত্তরপ্রদেশের বাহরাইচের বিশ্বেশ্বরগঞ্জের শিবপুর বৈরাগী প্রাথমিক বিদ্যালয়-এর হেডস্যার দুর্গাপ্রসাদ জয়সওয়াল-এর এই কাণ্ডের কথা এবার সোশ্যাল সাইটেও ছড়িয়ে পড়ার পর আর চুপ থাকতে পারেননি ব্লক এডুকেশন অফিসার।

দুর্গাপ্রসাদকে ওই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হেডস্যার পদ থেকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

এদিকে হেডস্যারের এই কাণ্ডের কথা ওই এলাকা জুড়ে প্রবল উত্তেজনার জন্ম দিয়েছে। অনেক অভিভাবকই ওই স্কুল থেকে সন্তানকে ছাড়িয়ে অন্য স্কুলে দেওয়ার কথা ভাবছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026