সনিয়াকে আইনি নোটিস

সনিয়া গান্ধীকে আইনি নোটিস পাঠালেন কেরালার এক বিল্ডার। তাঁর দাবি, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামাঙ্কিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণকাজ সম্পূর্ণ হলেও তার বকেয়া টাকা মেটানো হচ্ছে না। হেলদিয়ার কনস্ট্রাকশন নামে ওই সংস্থার দাবি ২০১৩ সালে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। তাই তাঁকে আইনি নোটিস পাঠানো হয়েছে। অন্যদিকে কেরালার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিতালা, যিনি প্রকল্পটির অনুমোদন করেছিলেন, তাঁকেও নোটিস পাঠিয়েছেন ওই নির্মাণ সংস্থার মালিক। যদিও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না কংগ্রেস নেতারা। তাঁদের মতে, কে কোন নির্মাণ কাজের বকেয়া টাকা এখনও পায়নি, তার জন্য সনিয়া গান্ধীকে নোটিস পাঠানো হাস্যকর। রাজনৈতিক মহলের ধারণা, কংগ্রেসের রাজ্য নেতৃত্ব টাকা ঠিকঠাক না মোটানোয় সরাসরি সনিয়া গান্ধীকে আইনি নোটিস পাঠিয়ে বিষয়টি সকলের গোচরে আনার চেষ্টা করেছেন ওই বিল্ডার।

News Desk

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026