National

বিদেশ থেকে কি আনব তোমার জন্য, মায়ের উত্তরে চোখে জল অনেকের

বিদেশ থেকে মেয়ে ফিরছেন। মাকে তার আগে ফোন করে তিনি জিজ্ঞেস করলেন সেখান থেকে তাঁর জন্য কি আনবেন। যা উত্তর শুনে অনেকেই অবাক।

মেয়ে দুবাই থেকে ফিরছেন ভারতে। সন্তানদের গরমের ছুটি পড়েছে। তাই মায়ের কাছে একটু থেকে যাওয়া। এমন তো বিদেশে থাকা বা দেশের অন্য প্রান্তে থাকা ছেলে মেয়েরা করেই থাকেন। দুবাই থেকে সন্তানদের নিয়ে ভারতে আসার আগে তাই মেয়ে মাকে ফোন করে জিজ্ঞেস করেন তিনি দুবাই থেকে মায়ের জন্য কি নিয়ে যাবেন।

দুবাই থেকে নিয়ে আসার জন্য কত কিছুই তো জিনিস রয়েছে। পছন্দসই একটা কিছু মেয়েকে বলতেই পারতেন মা। কিন্তু সেসব রাস্তায় হাঁটেননি তিনি।

তবে কিছুই আনতে বলেননি এমনটাও নয়। মেয়ের কাছে অন্য কিছু না চেয়ে তিনি মেয়েকে বলেন, পারলে তাঁর জন্য দুবাই থেকে মেয়ে যেন ১০ কেজি টমেটো নিয়ে আসেন।

এমনটা হয়তো এই প্রথম হল যে মেয়ে বিদেশ থেকে মায়ের জন্য টমেটো নিয়ে আসছেন। মায়ের সেই ইচ্ছা পূরণ করেছেন মেয়ে। একটি বড় ডিব্বায় ১০ কেজি টমেটো কিনে পুরে ফেলেন তিনি। তারপর সেটা নিয়ে হাজির হন ভারতে। মায়ের ইচ্ছাপূরণ করতে।

মায়ের এই ইচ্ছা আর মেয়ের তা পূরণ করাকে যেমন সকলে বাহবা দিচ্ছেন, তেমন হাসিও থামছে না অনেকের।

টমেটোর দাম যে দেশের মানুষকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে তা পরিস্কার হচ্ছে এই চাহিদা থেকে। অনেকে তো মায়ের এমন আজব ইচ্ছা পূরণে মেয়ের পিছপা না হওয়া দেখে চোখের জল আটকাতে পারেননি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026