National

বৃদ্ধকে তাড়া করে ছোটাল বাঁদর, তারপরই ঘটল আসল ঘটনা

শিশু থেকে বৃদ্ধ, কাউকে ছাড়ছে না বাঁদররা। এবার বাঁদরের তাড়া খেয়ে হাঁকপাঁক করে ছুট দিলেন ওই বৃদ্ধ। তারপর যা হল তা কাম্য নয়।

বাঁদরের উৎপাত বেশ কিছু এলাকায় এমন এক পরিস্থিতির সৃষ্টি করেছে যে সেখানকার মানুষজন কীভাবে তাদের হাত থেকে রক্ষা পাবেন তা বুঝে উঠতে পারছেন না। নানা উপায় অবলম্বন করেও বাঁদরদের হাত থেকে রেহাই নেই।

কখনও খাবার কেড়ে নিচ্ছে, কখনও চশমা, কখনও টাকাকড়ি, কখনও দামি মোবাইল তো কখনও কোলের শিশু। কিছুই ছাড়ছে না তারা। এক ৮০ বছরের বৃদ্ধ নিজের বাড়ির সিঁড়িতে বসে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় তাঁর কাছে হাজির হয় একদল বাঁদর।

বৃদ্ধ বুঝতে পারেন তাঁকে আক্রমণের চেষ্টা করছে ওই বাঁদরেরা। অগত্যা তিনি নিজেকে বাঁচাতে সেখান থেকে উঠে পড়েন। আর ঠিক তখনই বাঁদরেরা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে।

আতঙ্কে খুদা বক্স নামে ওই ব্যক্তি সিঁড়ি দিয়ে ছুটে নামতে শুরু করেন। বাঁদররাও পিছু ধাওয়া করে। সিঁড়ি কিছুটা পার করার পর আর টাল সামলে রাখতে পারেননি ওই বৃদ্ধ।

বৃদ্ধ খুদা বক্স গড়িয়ে পড়েন সিঁড়ি দিয়ে। রক্ত ঝরতে থাকে। পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা খুদা বক্সকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফারুখাবাদ জেলার ঘাসিয়া চিলাউলি গ্রামে। এরমধ্যেই এই এলাকায় অনেকের প্রাণ কেড়ে নিয়েছে বাঁদর। নিজেদের বাঁদরের আক্রমণ থেকে রক্ষা করতে লেঙ্গুড় পুষছেন অনেকে। কিন্তু তাতেও বাঁদরের উৎপাত থামেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026